ইসলামের পাঁচটি স্তম্ভ
রাসূলুল্লাহ ﷺ বলেছেন, ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত: (বুখারী ৮, মুসলিম ১৬)
- শাহাদাহ — এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মাদ ﷺ আল্লাহর রাসূল।
- সালাত — পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করা। (দেখুন: নামাজ শিক্ষা)
- যাকাত — নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরে একবার নির্দিষ্ট অংশ গরিবদের দেওয়া।
- সাওম — রমজান মাসে রোজা রাখা।
- হজ — সামর্থ্যবান ব্যক্তির জীবনে একবার বাইতুল্লাহর হজ করা।
এই পাঁচটি হলো একটি ঘরের খুঁটির মতো; খুঁটি ছাড়া যেমন ঘর দাঁড়ায় না, এগুলো ছাড়া মুসলিমের দ্বীনও দাঁড়ায় না। পরের পাঠগুলোতে প্রতিটি নিয়ে বিস্তারিত জানব।