মূল লেখায় যান
১১ নভেম্বর ২০২৬ ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামের পাঁচটি স্তম্ভ

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত: (বুখারী ৮, মুসলিম ১৬)

  1. শাহাদাহ — এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মাদ ﷺ আল্লাহর রাসূল।
  2. সালাত — পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করা। (দেখুন: নামাজ শিক্ষা)
  3. যাকাত — নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে বছরে একবার নির্দিষ্ট অংশ গরিবদের দেওয়া।
  4. সাওম — রমজান মাসে রোজা রাখা।
  5. হজ — সামর্থ্যবান ব্যক্তির জীবনে একবার বাইতুল্লাহর হজ করা।

এই পাঁচটি হলো একটি ঘরের খুঁটির মতো; খুঁটি ছাড়া যেমন ঘর দাঁড়ায় না, এগুলো ছাড়া মুসলিমের দ্বীনও দাঁড়ায় না। পরের পাঠগুলোতে প্রতিটি নিয়ে বিস্তারিত জানব।