হজ ও উমরাহ
فِيهِ ءَايَٰتٌۢ بَيِّنَٰتٌۭ مَّقَامُ إِبْرَٰهِيمَ ۖ وَمَن دَخَلَهُۥ كَانَ ءَامِنًۭا ۗ وَلِلَّهِ عَلَى ٱلنَّاسِ حِجُّ ٱلْبَيْتِ مَنِ ٱسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًۭا ۚ وَمَن كَفَرَ فَإِنَّ ٱللَّهَ غَنِىٌّ عَنِ ٱلْعَٰلَمِينَ ٩٧ফীহি আ-য়া-তুম বাইয়্যিনা-তুম মাকা-মু ইবরা-হীমা ওয়ামান দাখালাহূ কা-না আ-মিনা ওয়ালিল্লা-হি ‘আলান না-সি হিজ্জুল বাইতি মানিসতাতা-‘আ ইলাইহি সাবীলা ওয়ামান কাফারা ফাইন্নাল্লা-হা গানিয়্যুন ‘আনিল ‘আ-লামীনতাতে সুস্পষ্ট নিদর্শনাবলী রয়েছে (যেমন) মাক্বামে ইবরাহীম(ইবরাহীমের দাঁড়ানোর জায়গা)। যে কেউ তাতে প্রবেশ করবে নিরাপদ হবে। আল্লাহর জন্য উক্ত ঘরের হাজ্জ করা লোকেদের উপর আবশ্যক যার সে পর্যন্ত পৌঁছার সামর্থ্য আছে এবং যে ব্যক্তি অস্বীকার করবে, (সে জেনে রাখুক) নিঃসন্দেহে আল্লাহ বিশ্ব জাহানের মুখাপেক্ষী নন।সূরা আলে ইমরান ৩:৯৭
শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিমের উপর জীবনে একবার হজ ফরজ। হজ হয় যিলহজ্জ মাসের ৮ থেকে ১৩ তারিখে; উমরাহ বছরের যেকোনো সময় করা যায়।
হজের ফরজ (৩টি)
- ইহরাম বাঁধা (নিয়ত ও তালবিয়াসহ)।
- ৯ যিলহজ্জ আরাফার ময়দানে অবস্থান — এটিই হজের মূল।
- তাওয়াফে যিয়ারত।
হজের দিনগুলো সংক্ষেপে
- ৮ যিলহজ্জ: ইহরাম অবস্থায় মিনায় গমন ও অবস্থান।
- ৯ যিলহজ্জ: আরাফায় অবস্থান, দোয়া ও ইস্তিগফার; সূর্যাস্তের পর মুযদালিফায় রাত যাপন।
- ১০ যিলহজ্জ: জামরাতুল আকাবায় কংকর নিক্ষেপ, কুরবানি, মাথা মুণ্ডন বা চুল ছোট করা, তাওয়াফে যিয়ারত।
- ১১–১৩ যিলহজ্জ: মিনায় অবস্থান করে তিন জামরায় কংকর নিক্ষেপ; দেশে ফেরার আগে বিদায়ী তাওয়াফ।
তালবিয়া
لَبَّيْكَ اللّٰهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَলাব্বাইকা আল্লা-হুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা- শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি‘মাতা লাকা ওয়াল মুলক, লা- শারীকা লাকআমি হাজির, হে আল্লাহ! আমি হাজির। আমি হাজির, আপনার কোনো শরীক নেই, আমি হাজির। নিশ্চয়ই সকল প্রশংসা, নিয়ামত ও রাজত্ব আপনারই; আপনার কোনো শরীক নেই।
উমরাহ
উমরাহর কাজ চারটি: মীকাত থেকে ইহরাম, কাবা শরীফের সাত চক্কর তাওয়াফ, সাফা-মারওয়ার মাঝে সাতবার সাঈ, এবং মাথা মুণ্ডন বা চুল ছোট করা।
যে ব্যক্তি হজ করে এবং তাতে অশ্লীল কথা ও গুনাহের কাজ থেকে বিরত থাকে, সে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে আসে। (বুখারী ১৫২১)