মূল লেখায় যান
১০ নভেম্বর ২০২৬ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তাওহীদ ও কালিমা

ইসলামের মূল ভিত্তি তাওহীদ — আল্লাহকে তাঁর রুবূবিয়্যাত (সৃষ্টি ও প্রতিপালন), উলূহিয়্যাত (ইবাদত) এবং নাম ও গুণাবলিতে এক ও অদ্বিতীয় জানা ও মানা।

কালিমা তাইয়্যিবা

لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ مُحَمَّدٌ رَسُولُ اللّٰهِলা- ইলা-হা ইল্লাল্লা-হু মুহাম্মাদুর রাসূলুল্লা-হআল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মাদ ﷺ আল্লাহর রাসূল।

কালিমা শাহাদাত

أَشْهَدُ أَنْ لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُআশহাদু আল লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহূ লা- শারীকা লাহূ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান ‘আবদুহূ ওয়া রাসূলুহআমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তাঁর কোনো শরীক নেই; এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদ ﷺ তাঁর বান্দা ও রাসূল।

তাওহীদের সারকথা — সূরা ইখলাস

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِقُلْ هُوَ ٱللَّهُ أَحَدٌ ١ ٱللَّهُ ٱلصَّمَدُ ٢ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ ٣ وَلَمْ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدٌۢ ٤কুল হুওয়াল্লা-হু আহাদ আল্লা-হুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহূ কুফুওয়ান আহাদ(১) বল, তিনি আল্লাহ, এক অদ্বিতীয়, (২) আল্লাহ কোন কিছুর মুখাপেক্ষী নন, সবই তাঁর মুখাপেক্ষী, (৩) তিনি কাউকে জন্ম দেন না, আর তাঁকেও জন্ম দেয়া হয়নি। (৪) তাঁর সমকক্ষ কেউ নয়।সূরা আল-ইখলাস ১১২:১-৪

শিরক — সবচেয়ে বড় গুনাহ

আল্লাহর সাথে কাউকে শরীক করা, তাঁর ইবাদতে বা তাঁর বিশেষ গুণে অন্য কাউকে অংশীদার বানানোকে শিরক বলে। যেমন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সন্তান, রিজিক বা রোগমুক্তি চাওয়া, কবর বা মূর্তিকে সিজদা করা, তাবিজ-কবচকে নিজে থেকে উপকারী মনে করা।

إِنَّ ٱللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِۦ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَآءُ ۚ وَمَن يُشْرِكْ بِٱللَّهِ فَقَدِ ٱفْتَرَىٰٓ إِثْمًا عَظِيمًا ٤٨ইন্নাল্লা-হা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহী ওয়ায়াগফিরু মা দূনা যা-লিকা লিমান ইয়াশা-আ ওয়ামান ইউশরিক বিল্লা-হি ফাকাদিফতারা- ইছমান ‘আযীমানিশ্চয় আল্লাহ তাঁর সাথে শরীক করা ক্ষমা করবেন না। এটা ছাড়া অন্য সব যাকে ইচ্ছে মাফ করবেন এবং যে আল্লাহর সাথে শরীক করল, সে এক মহা অপবাদ আরোপ করল।সূরা আন-নিসা ৪:৪৮
যে ব্যক্তি এমন অবস্থায় মারা যায় যে সে জানত আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, সে জান্নাতে প্রবেশ করবে। (মুসলিম ২৬)