মূল লেখায় যান
১০ নভেম্বর ২০২৬ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মহানবী ﷺ-এর সংক্ষিপ্ত জীবনী

সাল (আনুমানিক)ঘটনা
৫৭০ খ্রি.মক্কায় কুরাইশ বংশের বনু হাশিম গোত্রে জন্ম। জন্মের আগেই পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন; ছয় বছর বয়সে মা আমিনাকে হারান। দাদা আবদুল মুত্তালিব, পরে চাচা আবু তালিব লালন-পালন করেন।
যৌবনসততা ও বিশ্বস্ততার জন্য “আল-আমীন” (বিশ্বাসী) উপাধি। ব্যবসায় সুনাম।
২৫ বছরখাদিজা (রা.)-কে বিবাহ।
৪০ বছর (৬১০ খ্রি.)হেরা গুহায় জিবরীল (আ.)-এর মাধ্যমে প্রথম ওহি: “ইকরা” — সূরা আলাকের প্রথম আয়াতগুলো।
নবুওয়তের প্রথম ১৩ বছরমক্কায় তাওহীদের দাওয়াত; নির্যাতন, শি‘আবে আবি তালিবে তিন বছরের অবরোধ, তায়েফ সফর, ইসরা ও মি‘রাজ — পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়।
৬২২ খ্রি.মদিনায় হিজরত — এখান থেকে হিজরি সাল গণনা শুরু। মসজিদে নববী নির্মাণ, মদিনা সনদ।
২ হিজরিরোজা ও যাকাত ফরজ; বদরের যুদ্ধে মুসলিমদের বিজয়।
৩–৫ হিজরিউহুদ ও খন্দকের যুদ্ধ।
৬ হিজরিহুদাইবিয়ার সন্ধি — কুরআন একে “সুস্পষ্ট বিজয়” বলেছে।
৮ হিজরিরক্তপাতহীন মক্কা বিজয়; সাধারণ ক্ষমা ঘোষণা।
১০ হিজরিবিদায় হজ ও ঐতিহাসিক ভাষণ।
১১ হিজরি (৬৩২ খ্রি.)৬৩ বছর বয়সে মদিনায় ইন্তেকাল।
لَّقَدْ كَانَ لَكُمْ فِى رَسُولِ ٱللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌۭ لِّمَن كَانَ يَرْجُوا۟ ٱللَّهَ وَٱلْيَوْمَ ٱلْءَاخِرَ وَذَكَرَ ٱللَّهَ كَثِيرًۭا ٢١লাকাদ কা-না লাকুম ফী রাসূলিল্লা-হি উসওয়াতুন হাসানাতুল লিমান কা-না ইয়ারজুল্লা-হা ওয়ালইয়াওমাল আ-খিরা ওয়াযাকারাল্লা-হা কাছীরাতোমাদের জন্য আল্লাহর রসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে যারা আল্লাহ ও শেষ দিনের আশা রাখে আর আল্লাহকে অধিক স্মরণ করে।সূরা আল-আহযাব ৩৩:২১
وَمَآ أَرْسَلْنَٰكَ إِلَّا رَحْمَةًۭ لِّلْعَٰلَمِينَ ١٠٧ওয়ামা- আরসালনা-কা ইল্লা রাহমাতাল লিল‘আ-লামীনআমি তোমাকে বিশ্ববাসীর জন্য পাঠিয়েছি কেবল রহমত হিসেবে।সূরা আল-আম্বিয়া ২১:১০৭
তাঁর নাম শুনলে বা লিখলে দরূদ পড়া: “সাল্লাল্লা-হু ‘আলাইহি ওয়া সাল্লাম” (ﷺ)। যে একবার দরূদ পড়ে, আল্লাহ তার উপর দশবার রহমত নাযিল করেন। (মুসলিম ৪০৮)