মূল লেখায় যান
২২ সেপ্টেম্বর ২০২৬ ১১ রবিউস সানি ১৪৪৮ হিজরি ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উত্তম চরিত্র

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দিতে প্রেরিত হয়েছি।” (আহমাদ ৮৯৫২) কিয়ামতের দিন মীযানে উত্তম চরিত্রের চেয়ে ভারী কিছু হবে না। (তিরমিযী ২০০২)

وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍۢ ٤ওয়াইন্নাকা লা‘আলা খুলুকিন ‘আযীমনিশ্চয়ই তুমি মহান চরিত্রের উচ্চমার্গে উন্নীত।সূরা আল-কালাম ৬৮:৪

যে গুণগুলো অর্জন করব

  • সত্যবাদিতা — সত্য নেকির পথ দেখায়, আর নেকি জান্নাতের পথ দেখায়। (বুখারী ৬০৯৪)
  • আমানতদারি ও ওয়াদা রক্ষা।
  • বাবা-মায়ের সেবা — আল্লাহর ইবাদতের পরেই এর স্থান।
    ۞ وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوٓا۟ إِلَّآ إِيَّاهُ وَبِٱلْوَٰلِدَيْنِ إِحْسَٰنًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ ٱلْكِبَرَ أَحَدُهُمَآ أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَآ أُفٍّۢ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًۭا كَرِيمًۭا ٢٣তোমার প্রতিপালক হুকুম জারি করেছেন যে, তিনি ছাড়া অন্য কারো ‘ইবাদাত করো না, আর পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করো। তাদের একজন বা তাদের উভয়ে যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তবে তাদেরকে বিরক্তি বা অবজ্ঞাসূচক কথা বলো না, আর তাদেরকে ভৎর্সনা করো না। তাদের সাথে সম্মানজনক কথা বল।সূরা বনী ইসরাঈল ১৭:২৩
  • প্রতিবেশী ও আত্মীয়ের হক আদায় — যে আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। (বুখারী ৬০১৮)
  • ধৈর্য, ক্ষমা ও রাগ নিয়ন্ত্রণ — প্রকৃত বীর সে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। (বুখারী ৬১১৪)
  • বিনয় ও নম্রতা, হাসিমুখে কথা বলা — মুচকি হাসিও সাদাকা। (তিরমিযী ১৯৫৬)

যে দোষগুলো বর্জন করব

মিথ্যা, গীবত (পরনিন্দা), চোগলখোরি, হিংসা, অহংকার, প্রতারণা, গালি দেওয়া, অন্যের দোষ খোঁজা, কারো প্রতি জুলুম করা।

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱجْتَنِبُوا۟ كَثِيرًۭا مِّنَ ٱلظَّنِّ إِنَّ بَعْضَ ٱلظَّنِّ إِثْمٌۭ ۖ وَلَا تَجَسَّسُوا۟ وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا ۚ أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًۭا فَكَرِهْتُمُوهُ ۚ وَٱتَّقُوا۟ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ تَوَّابٌۭ رَّحِيمٌۭ ١٢ইয়া-আইয়্যুহাল লাযীনা আ-মানুজতানিবূ কাছীরাম মিনায যান্নি ইন্না বা‘দায যান্নি ইছমুঁ ওয়ালা তাজাস্সাসূ ওয়ালা ইয়াগতাব বা‘দুকুম বা‘দা আইউহিব্বু আহাদুকুম আন ইয়া’কুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমূহ ওয়াত্তাকুল্লা-হ ইন্নাল্লা-হা তাওয়া-বুর রাহীমহে মু’মিনগণ! তোমরা অধিক ধারণা হতে বিরত থাক। কতক ধারণা পাপের অন্তর্ভুক্ত। তোমরা অন্যের দোষ খোঁজাখুঁজি করো না, একে অন্যের অনুপস্থিতিতে দোষ-ত্রুটি বর্ণনা করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো সেটাকে ঘৃণাই করে থাক। আল্লাহকে ভয় কর, আল্লাহ খুব বেশি তাওবাহ ক্ববূলকারী, অতি দয়ালু।সূরা আল-হুজুরাত ৪৯:১২