ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:
একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গেলেন। তারপর আবার প্রবেশ করলেন। আমি একটি পর্দা লটকিয়ে রেখেছিলাম, যাতে ডানাবিশিষ্ট ঘোড়ার ছবি ছিল। তিনি তা দেখে বললেনঃ তুমি এটা খুলে ফেল।
It was narrated that 'Aishah said:"The Messenger of Allah [SAW] went out, then he came in, and I had hung up a curtain on which there were (images of) horses with wings. When he saw it, he said: 'Get rid of it
মাসউদ ইবন জুওয়ায়রিয়া (রহঃ) ... আলী (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি কিছু খাদ্য প্রস্তুত করে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দাওয়াত দিলাম। তিনি এসে ঘরে প্রবেশ করে একখানা এমন পর্দা দেখলেন, যাতে ছবি ছিল। তিনি বের হয়ে বললেনঃ ফেরেশতা ঐ ঘরে প্রবেশ করে না, যে ঘরে ছবি থাকে।
It was narrated that 'Ali said:"I made some food and invited the Prophet [SAW] (to come and eat). He came and entered, then he saw a curtain on which there were images, so he went out and said: 'The Angels do not enter a house in which there are images
মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন বাযী (রহঃ) ... উম্মুল মু'মিনীন আয়েশা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমার একখানা পর্দার কাপড় ছিল, যাতে ছিল পাখির ছবি। কেউ ঘরে ঢোকার সময় তা তার সামনে পড়তো। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আয়েশা! তুমি এটা উল্টিয়ে দাও। কেননা যখন আমি ঘরে প্রবেশ করি, তখন তা (মার্কা) দেখলে, দুনিয়া আমার স্মরণে এসে পড়ে। তিনি আরো বলেনঃ আমাদের আর একখানা চাদর ছিল, যাতে পণ্যচিহ্ন অঙ্কিত ছিল, আমরা তা পরতাম। তাই তা কাটি নি।
It was narrated that 'Aishah, the wife of the Prophet [SAW], said:"We had a curtain on which there were images of birds, at the entrance to the house. The Messenger of Allah [SAW] said: 'O 'Aishah, remove it, for ever time I come in and see it, I remember this world.'" She said: "We had a plush wrap, with a border on it, that we would wear, and it was not cut off
ঈসা ইবন হাম্মাদ (রহঃ) ... আবু তালহা (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ঘরে ছবি থাকে, সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। হাদীস বর্ণনাকারী বুসর (রাঃ) বলেন, যায়দ ইবন খালিদ অসুস্থ হলে আমরা তাঁকে দেখতে গেলাম। আমরা তাঁর দরজায় একখানা পর্দা লটকানো দেখলাম, যাতে ছবি রয়েছে। আমি উবায়দুল্লাহ খাওলানীকে বললামঃ যায়দ (রাঃ)-কে আমাদের গতকাল ছবি সম্বন্ধে সংবাদ দেননি? উবায়দুল্লাহ্ (রাঃ) বললেনঃ তুমি কি শোননি? তিনি এও বলেছেন যে, কাপড়ে নকশারূপে থাকলে কোন ক্ষতি নেই?
It was narrated from Abu Talhah that:The Messenger of Allah [SAW] said: "The angels do not enter any house in which there is an image." Busr said: "Then Zaid fell sick and we went to visit him, and on his door there was a curtain on which there was an image. I said to 'Ubaidullah Al-Khawlani: 'Didn't Zaid tell us about images yesterday?' 'Ubaidullah said: 'Didn't you hear him say: Except for patterns on fabrics?