মাসউদ ইবন জুওয়ায়রিয়া (রহঃ) ... আলী (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি কিছু খাদ্য প্রস্তুত করে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দাওয়াত দিলাম। তিনি এসে ঘরে প্রবেশ করে একখানা এমন পর্দা দেখলেন, যাতে ছবি ছিল। তিনি বের হয়ে বললেনঃ ফেরেশতা ঐ ঘরে প্রবেশ করে না, যে ঘরে ছবি থাকে।
It was narrated that 'Ali said:"I made some food and invited the Prophet [SAW] (to come and eat). He came and entered, then he saw a curtain on which there were images, so he went out and said: 'The Angels do not enter a house in which there are images
ঈসা ইবন হাম্মাদ (রহঃ) ... আবু তালহা (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ঘরে ছবি থাকে, সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। হাদীস বর্ণনাকারী বুসর (রাঃ) বলেন, যায়দ ইবন খালিদ অসুস্থ হলে আমরা তাঁকে দেখতে গেলাম। আমরা তাঁর দরজায় একখানা পর্দা লটকানো দেখলাম, যাতে ছবি রয়েছে। আমি উবায়দুল্লাহ খাওলানীকে বললামঃ যায়দ (রাঃ)-কে আমাদের গতকাল ছবি সম্বন্ধে সংবাদ দেননি? উবায়দুল্লাহ্ (রাঃ) বললেনঃ তুমি কি শোননি? তিনি এও বলেছেন যে, কাপড়ে নকশারূপে থাকলে কোন ক্ষতি নেই?
It was narrated from Abu Talhah that:The Messenger of Allah [SAW] said: "The angels do not enter any house in which there is an image." Busr said: "Then Zaid fell sick and we went to visit him, and on his door there was a curtain on which there was an image. I said to 'Ubaidullah Al-Khawlani: 'Didn't Zaid tell us about images yesterday?' 'Ubaidullah said: 'Didn't you hear him say: Except for patterns on fabrics?
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:
একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গেলেন। তারপর আবার প্রবেশ করলেন। আমি একটি পর্দা লটকিয়ে রেখেছিলাম, যাতে ডানাবিশিষ্ট ঘোড়ার ছবি ছিল। তিনি তা দেখে বললেনঃ তুমি এটা খুলে ফেল।
It was narrated that 'Aishah said:"The Messenger of Allah [SAW] went out, then he came in, and I had hung up a curtain on which there were (images of) horses with wings. When he saw it, he said: 'Get rid of it
আলী ইবন শুআয়ব (রহঃ) ... উবায়দুল্লাহ্ ইবন আবদুল্লাহ্ (রহঃ) হতে বর্ণিত:
তিনি আবূ তালহা আনসারী (রাঃ)-কে তাঁর রুগ্নাবস্থায় দেখতে গেলে তাঁর নিকট সাহল ইবন হুনায়ফকে দেখতে পান। আবু তালহা (রাঃ) এক ব্যক্তিকে তাঁর নিচ থেকে বিছানা বের করে ফেলতে আদেশ করলেন। তখন সাহল (রাঃ) তাঁকে বললেনঃ কেন বের করবেন? তিনি বললেনঃ কেননা তাতে ছবি রয়েছে। এ ব্যাপারে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, তা তো তুমি জান। সাহল বললেন, তিনি কি বলেন নি যে, কাপড়ে নকশারূপে থাকলে কোন ক্ষতি নেই? আবু তালহা (রাঃ) উত্তর করলেনঃ হ্যাঁ, কিন্তু আমার মনের জন্য এটাই বেশি স্বস্তিকর।
It was narrated from 'Ubaidullah bin 'Abdullah that:He entered upon Abu Talhah Al-Ansari to visit him (when he was sick), and he found Sahl bin Hunaif there. Abu Talhah told someone to remove a blanket from beneath him, and Sahl said to him: "Why do you want to remove it?" He said: "Because there are images on it, and the Messenger of Allah [SAW] said what you know concerning them." He said: "Did he not say: Except for patterns on fabrics?" He said: "Yes, but this makes me feel more comfortable