ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দশটি কাজ স্বভাবগতঃ মোচ কাটা, নখ কাটা, অঙ্গ-প্রত্যঙ্গ ধৌত করা, দাড়ি লম্বা করা, মিসওয়াক করা, নাকে পানি দেওয়া, বগলের পশম উপড়ে ফেলা, নাভির নিচের পশম কামানো, পেশাবের পর পানি দ্বারা পবিত্রতা অর্জন করা এবং শৌচকর্ম করা। মুসআব ইবন শায়বা (রাঃ) বলেনঃ আমি দশম কথটি ভুলে গেছি, সম্ভবত তা হলো কুল্লি করা।
It was narrated from 'Aishah that:The Messenger of Allah [SAW] said: "Ten things are part of the Fitrah: Trimming the mustache, trimming the nails, washing the joints, letting the beard grow, using the Siwak, rinsing the nose, plucking the armpit hairs, shaving the pubes, and washing with water (after relieving oneself)." Mus'ab bin Shaibah said: "I have forgotten the tenth, unless it was rinsing the mouth
মুহাম্মাদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... তালক (রহঃ) হতে বর্ণিত:
দশটি কাজ জন্মগত নিয়মাধীনঃ মিসওয়াক করা, মোচ কাটা, নখ কাটা, আংগুলের গাঁট ও চিপা ধৌত করা, নাভির নিচের পশম মুন্ডানো, নাকে পানি দেওয়া, রাবী বলেন, আমার সন্দেহ হয় যে, তিনি কুল্লি করার কথাও বলে থাকবেন।
Al-Mu'tamir narrated that his father said:"I heard Talq mentioning ten things that have to do with the Fitrah: Using the Siwak, trimming the mustache, clipping the nails, washing the joints, shaving the pubes, rinsing the nose, and I am not sure about rinsing the mouth
কুতায়বা (রহঃ) ... তালক ইবন হাবীব (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, দশটি কাজ সুন্নতঃ মিস্ওয়াক করা, মোচ কাটা, কুল্লি করা, নাকে পানি দেওয়া, দাড়ি লম্বা করা, নখ কাটা, বগলের চুল উপড়ে ফেলা, খাতনা করা, নাভির নিচের চুল কামাননা, মলদ্বার ধৌত করা।
It was narrated that Talq bin Habib said:"Ten things are from the Sunnah: Using the Siwak, trimming the mustache, rinsing the mouth, rinsing the nose, letting the beard grow, trimming the nails, plucking the armpit hairs, circumcision, shaving the pubes and washing one's backside
হুমায়দ ইবন মাসআদা (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পাঁচটি কাজ ফিতরাতের অন্তর্গত : খাৎনা করা, নাভির নিচের চুল কামানো, বগলের নীচের চুল উপড়ে ফেলা, নখ কাটা, মোচ কাটা।
It was narrated that Abu Hurairah said:"The Messenger of Allah [SAW] said: 'Five things are of the Fitrah: Circumcision, shaving the pubes, plucking the armpit hair, clipping the nails and trimming the mustache
তিনি বলেন, পাঁচটি কাজ ফিতরাতের অন্তর্ভুক্ত: নখ কাটা, মোচ কাটা, বগলের চুল উঠিয়ে ফেলা, নাভির নিচের চুল কামানো, খাৎনা করা।
It was narrated that Abu Hurairah said:"Five things are of the Fitrah: Clipping the nails, trimming the mustache, plucking the armpit hairs, shaving the pubes, and circumcision." (Sahih Mawquf)
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন উমর (রাঃ) হতে বর্ণিত:
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছেলেকে দেখলেন যে, তার মাথার কিছু অংশ মুণ্ডিত আর কিছু অংশ অমুণ্ডিত। তিনি এইরূপ করতে নিষেধ করে বললেনঃ তোমরা হয় পূর্ণ মাথা মুড়াবে অথবা পূর্ণ মাথায় চুল রাখবে।
It was narrated from Ibn 'Umar that :The Prophet [SAW] saw a boy, part of whose head had been shaven and part had been left. He forbade that and said: "Shave all of it, or leave all of it
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তাআলা আমাকে কাযা করতে (অর্থাৎ মাথার কিছু অংশ মুণ্ডন করে কিছু অংশে চুল রাখতে) নিষেধ করেছেন।
It was narrated from 'Abdullah bin 'Umar that :The Prophet [SAW] said: "Allah, the Mighty and Sublime, has forbidden me from Al-Qaza' (to shave part of the head and leave part)
মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... ওয়ায়ল ইবন হুজর (রাঃ) বলেন, আমি আমার মাথাভরা চুল নিয়েরাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসলে তিনি বললেনঃ অশুভ! আমি মনে করলাম, তিনি আমাকে বলছেন। সুতরাংআমি চুল কেটে ফেললাম। তারপর আবার তাঁর নিকট গেলে তিনি বললেনঃ আমি তোমরা তোমাকে বলিনি। তবে এটা উত্তম।
It was narrated that Wa'il bin Hujr said:"I came to the Prophet [SAW] and I had hair. He said: 'This is bad,' and I thought he meant me, so I cut my hair then I came to him. He said to me: 'I didn't mean you, but this is better
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ دَاوُدَ الأَوْدِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْحِمْيَرِيِّ، قَالَ لَقِيتُ رَجُلاً صَحِبَ النَّبِيَّ صلى الله عليه وسلم كَمَا صَحِبَهُ أَبُو هُرَيْرَةَ أَرْبَعَ سِنِينَ قَالَ نَهَانَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَمْتَشِطَ أَحَدُنَا كُلَّ يَوْمٍ .
কুতায়বা (রহঃ) ... হুমায়দ ইবন আবদুর রহমান হিমইয়ারী (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, এমন এক ব্যক্তির সাথে, আমার সাক্ষাত হলো, যিনি আবূ হুরায়রা (রাঃ)-এর মত চার বছর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সংসর্গ লাভ করেছিলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রোজ চিরুণী করতে নিষেধ করেছেন।
It was narrated that Humaid bin 'Abdur-Rahman Al-Himyari said:"I met a man who accompanied the Prophet [SAW] as Abu Hurairah accompanied him for four years, who said: 'The Messenger of Allah [SAW] forbade us from combing our hair everyday
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এক সাহাবী মিসরের শাসক ছিলেন। তাঁর এক সঙ্গী তাঁর নিকট এসে দেখলো যে, তাঁর চুল এলোমেলা রয়েছে। তিনি বললেনঃ আপনার চুল এলোমেলো কেন? অথচ আপনি একজন শাসক? তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ‘ইরফাহ' করতে নিষেধ করেছেন। আমি জিজ্ঞাসা করলামঃ 'ইরফাহ’ কী? তিনি বললেনঃ প্রতিদিন চিরুণী করা।
It was narrated that 'Abdullah bin Shaqiq said:"One of the Companions of the Prophet [SAW] was a governor in Egypt, and one of his companions came to him and found him with unkempt, wild hair. He said: 'How come I see you with wild hair when you are a governor?' He said: 'The Prophet of Allah [SAW] forbade us from Al-Irfah,' and we said: 'What is Al-Irfah?' He said: 'To comb your hair every day
মুহাম্মাদ ইবন মা'মার (রহঃ) ... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানদিক হতে আরম্ভ করাকে পছন্দ করতেন। তিনি ডান হাতে গ্রহণ করতেন, ডান হাতে দান করতেন, প্রত্যেক অবস্থায় তিনি ডানদিক হতে আরম্ভ করা পছন্দ করতেন।
It was narrated that 'Aishah said:"The Messenger of Allah [SAW] used to like to start in the right. He would accept with his right hand and give with his right hand, and he liked to start on the right in all his affairs