ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ দশটি কাজ স্বভাবগতঃ মোচ কাটা, নখ কাটা, অঙ্গ-প্রত্যঙ্গ ধৌত করা, দাড়ি লম্বা করা, মিসওয়াক করা, নাকে পানি দেওয়া, বগলের পশম উপড়ে ফেলা, নাভির নিচের পশম কামানো, পেশাবের পর পানি দ্বারা পবিত্রতা অর্জন করা এবং শৌচকর্ম করা। মুসআব ইবন শায়বা (রাঃ) বলেনঃ আমি দশম কথটি ভুলে গেছি, সম্ভবত তা হলো কুল্লি করা।
It was narrated from 'Aishah that:The Messenger of Allah [SAW] said: "Ten things are part of the Fitrah: Trimming the mustache, trimming the nails, washing the joints, letting the beard grow, using the Siwak, rinsing the nose, plucking the armpit hairs, shaving the pubes, and washing with water (after relieving oneself)." Mus'ab bin Shaibah said: "I have forgotten the tenth, unless it was rinsing the mouth
মুহাম্মাদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... তালক (রহঃ) হতে বর্ণিত:
দশটি কাজ জন্মগত নিয়মাধীনঃ মিসওয়াক করা, মোচ কাটা, নখ কাটা, আংগুলের গাঁট ও চিপা ধৌত করা, নাভির নিচের পশম মুন্ডানো, নাকে পানি দেওয়া, রাবী বলেন, আমার সন্দেহ হয় যে, তিনি কুল্লি করার কথাও বলে থাকবেন।
Al-Mu'tamir narrated that his father said:"I heard Talq mentioning ten things that have to do with the Fitrah: Using the Siwak, trimming the mustache, clipping the nails, washing the joints, shaving the pubes, rinsing the nose, and I am not sure about rinsing the mouth
কুতায়বা (রহঃ) ... তালক ইবন হাবীব (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, দশটি কাজ সুন্নতঃ মিস্ওয়াক করা, মোচ কাটা, কুল্লি করা, নাকে পানি দেওয়া, দাড়ি লম্বা করা, নখ কাটা, বগলের চুল উপড়ে ফেলা, খাতনা করা, নাভির নিচের চুল কামাননা, মলদ্বার ধৌত করা।
It was narrated that Talq bin Habib said:"Ten things are from the Sunnah: Using the Siwak, trimming the mustache, rinsing the mouth, rinsing the nose, letting the beard grow, trimming the nails, plucking the armpit hairs, circumcision, shaving the pubes and washing one's backside
হুমায়দ ইবন মাসআদা (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পাঁচটি কাজ ফিতরাতের অন্তর্গত : খাৎনা করা, নাভির নিচের চুল কামানো, বগলের নীচের চুল উপড়ে ফেলা, নখ কাটা, মোচ কাটা।
It was narrated that Abu Hurairah said:"The Messenger of Allah [SAW] said: 'Five things are of the Fitrah: Circumcision, shaving the pubes, plucking the armpit hair, clipping the nails and trimming the mustache