তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন, আমি বলি না যে, তোমাদেরকেও নিষেধ করেছেন। তিনি আমাকে নিষেধ করেছেনঃ রুকূ অবস্থায় কুরআন পাঠ করতে এবং সোনা ও কুসুম রঙের কাপড় ব্যবহার করতে।
It was narrated from Ibrahim bin 'Abdullah bin Hunain that his father said:"I heard 'Ali say: 'The Messenger of Allah [SAW] forbade me- but I do not say that he forbade you- from wearing gold rings, Al-Qassi, and garments dyed with safflower, and reciting Qur'an while bowing
মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবন আব্দুর রহীম বারকী (রহঃ) ... আলী (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন রুকূ অবস্থায় কুরআন পাঠ করতে; সোনার আংটি ও কুসুম রঙের কাপড় পরতে।
It was narrated from Ibrahim that his father told him that he heard 'Ali say:"The Messenger of Allah [SAW] forbade me to recite Qur'an while bowing and to wear gold and garments dyed with safflower
হারূন ইবন মুহাম্মাদ ইবন বাক্কার ইবন বিলাল (রহঃ) ... আলী (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন,রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন সোনার আংটি তৈরি করতে, কুসুম রঙের কাপড় পরতে, রেশমী কাপড় পরতে এবং রুকূতে কুরআন পড়তে।
It was narrated that 'Ali said:"The Messenger of Allah [SAW] forbade me from rings of gold, garments dyed with safflower, and wearing Al-Qassi, and from reciting Qur'an while bowing
হাসান ইবন দাউদ মুনকাদিরী (রহঃ) ... আলী (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন, আমি বলি না যে, তিনি তোমাদেরকেও নিষেধ করেছেন, সোনার আংটি বানাতে, রেশমী কাপড় পরতে, লাল কুসুম রঙের কাপড় করতে এবং রুকূতে কুরআন পড়তে।
It was narrated that 'Ali said:"The Messenger of Allah [SAW] forbade me- but I do not say that he forbade you- from wearing rings of gold, and from wearing Al-Qassi, and from wearing Al-Mufaddam (garments dyed deep red) and Al-Mu'asfar (garments dyed with safflower), and from reciting Qur'an while bowing