হাসান ইবন দাউদ মুনকাদিরী (রহঃ) ... আলী (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন, আমি বলি না যে, তিনি তোমাদেরকেও নিষেধ করেছেন, সোনার আংটি বানাতে, রেশমী কাপড় পরতে, লাল কুসুম রঙের কাপড় করতে এবং রুকূতে কুরআন পড়তে।
It was narrated that 'Ali said:"The Messenger of Allah [SAW] forbade me- but I do not say that he forbade you- from wearing rings of gold, and from wearing Al-Qassi, and from wearing Al-Mufaddam (garments dyed deep red) and Al-Mu'asfar (garments dyed with safflower), and from reciting Qur'an while bowing
তিনি বলেন, আমার প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন, তিনটি বস্তু হতে; আমি এ বলি না যে, তিনি অন্যান্য লোকদেরকেও নিষেধ করেছেন। তিনি আমাকে নিষেধ করেছেনঃ সোনার আংটি, রেশমী কাপড় এবং লাল কুসুম রঙের পোশাক ব্যবহার করতে। আর রুকূ এবং সিজদা অবস্থায় কুরআন তিলাওয়াত করতে।
It was narrated that 'Ali said:"My beloved, the Messenger of Allah [SAW], forbade me three things but I do not say that he forbade them to the people. He forbade me from wearing rings of gold, from wearing Al-Qassi, and Al-Mu'asfar Al-Mufaddam (garments that are deeply dyed with safflower), and (he forbade me) from reciting Qur'an when prostrating or bowing." He was followed (in that narration) by Ad-Dahhak bin 'Uthman
মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবন আব্দুর রহীম বারকী (রহঃ) ... আলী (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেছেন রুকূ অবস্থায় কুরআন পাঠ করতে; সোনার আংটি ও কুসুম রঙের কাপড় পরতে।
It was narrated from Ibrahim that his father told him that he heard 'Ali say:"The Messenger of Allah [SAW] forbade me to recite Qur'an while bowing and to wear gold and garments dyed with safflower
তিনি বলেন, সাসা'আ ইবন সুহান (রহঃ) আলী (রাঃ)-কে বললেনঃ হে আমিরুল মু'মিনীন! আপনি আমাদেরকে ঐ সকল বস্তু হতে নিষেধ করুন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যা হতে নিষেধ করেছেন। তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন দুব্বা ও হান্তাম ব্যবহার করতে এবং যব এবং গমের নবীয পান করতে, সোনার আংটি, রেশমী কাপড় এবং লাল রেশমী গদী ব্যবহার করতে।
Sa'sa'ah bin Suwhan said to 'Ali:"O Commander of the Believers! Forbid us from that which the Messenger of Allah [SAW] forbade you from." He said: "He forbade us from Ad-Dubba, Al-Hantam, Al-Ji'ah, and from gold circles (rings), and from wearing silk, and from red Al-Mitharah