মূল লেখায় যান
৮ নভেম্বর ২০২৬ ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
الزمر

সূরা আয-যুমার

দলসমূহ
৩৯সূরা নম্বর
৭৫আয়াত
৮রুকু
মাক্কীনাযিলের স্থান মক্কা
৫৯নাযিলের ক্রম
২৩–২৪পারা
৪৫৮–৪৬৭মুসহাফ পৃষ্ঠা
একনিষ্ঠভাবে কেবল আল্লাহর ইবাদত এবং তাঁর রহমত থেকে কখনো নিরাশ না হওয়ার আহ্বান।

সূরা আয-যুমার (অর্থ: “দলসমূহ”) কুরআনের ৩৯ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা ৭৫।

প্রেক্ষাপট

মক্কায় অবতীর্ণ; শেষে জাহান্নাম ও জান্নাতের দিকে দলে দলে নিয়ে যাওয়ার বর্ণনা (৭১–৭৫) থেকে নামকরণ।

মূল বিষয়বস্তু

  • দ্বীনকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করে তাঁর ইবাদত করো (২, ১১)
  • যারা জানে আর যারা জানে না, তারা কি সমান? (৯)
  • আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না — তিনি সব গুনাহ ক্ষমা করেন (৫৩)
  • শিঙ্গায় ফুঁক এবং দলে দলে গন্তব্যের দিকে যাত্রা

ফজিলত

রাসূলুল্লাহ ﷺ যুমার ও বনী ইসরাঈল না পড়ে ঘুমাতেন না (তিরমিযী ২৯২০)।

শুরুর আয়াতসমূহ

تَنزِيلُ ٱلْكِتَٰبِ مِنَ ٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَكِيمِ ١ এ কিতাব নাযিল হয়েছে মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহর নিকট হতে।
إِنَّآ أَنزَلْنَآ إِلَيْكَ ٱلْكِتَٰبَ بِٱلْحَقِّ فَٱعْبُدِ ٱللَّهَ مُخْلِصًۭا لَّهُ ٱلدِّينَ ٢ আমি তোমার প্রতি এ কিতাব অবতীর্ণ করেছি সত্যতা সহকারে, (এতে নেই কোন প্রকার মিথ্যে) কাজেই আল্লাহর ‘ইবাদাত কর দ্বীনকে (অর্থাৎ আনুগত্য, হুকুম পালন, দাসত্ব ও গোলামীকে) একমাত্র তাঁরই জন্য নির্দিষ্ট করে।
أَلَا لِلَّهِ ٱلدِّينُ ٱلْخَالِصُ ۚ وَٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ مِن دُونِهِۦٓ أَوْلِيَآءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَآ إِلَى ٱللَّهِ زُلْفَىٰٓ إِنَّ ٱللَّهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِى مَا هُمْ فِيهِ يَخْتَلِفُونَ ۗ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى مَنْ هُوَ كَٰذِبٌۭ كَفَّارٌۭ ٣ জেনে রেখ, খালেস দ্বীন কেবল আল্লাহরই জন্য। যারা তাঁকে বাদ দিয়ে অন্যদেরকে অভিভাবক বানিয়ে নিয়েছে তারা বলে- আমরা তাদের ‘ইবাদাত একমাত্র এ উদ্দেশ্যেই করি যে, তারা আমাদেরকে আল্লাহর নৈকট্যে পৌঁছে দেবে। (সত্য পথ থেকে সরে গিয়ে মিথ্যে পথ ও মতের জন্ম দিয়ে) তারা যে মতভেদ করছে, আল্লাহ তার চূড়ান্ত ফয়সালা করে দেবেন। যে মিথ্যেবাদী ও কাফির আল্লাহ তাকে সঠিক পথ দেখান না।

পুরো সূরা পড়ুন

Read in English

Surah Az-Zumar (“The Groups”) is the 39th surah of the Quran: a Makkan surah of 75 ayahs.

Background

A Makkan surah named after the groups (zumar) led to Hell and to Paradise at its end (71–75).

Main themes

  • Worship Allah, making the religion sincerely His (2, 11)
  • Are those who know and those who do not know alike? (9)
  • Do not despair of the mercy of Allah — He forgives all sins (53)
  • The blowing of the horn and the groups driven to their destinations

Virtue

The Prophet ﷺ would not sleep until he had recited Az-Zumar and Bani Isra’il (Tirmidhi 2920).