আলী ইবন খাশরাম (রহঃ) ... জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আগমন করে এক ব্যক্তিকে দেখলেন, তার মাথার চুল এলোমেলো। তিনি বললেনঃ এ ব্যক্তি কি এমন কিছু পায় না, যা দিয়ে সে তার মাথার চুল বিন্যস্ত করে নেবে?
It was narrated that Jabir bin 'Abdullah said:"The Prophet [SAW] came to us and saw a man with wild hair. He said: 'Could this man not find anything with which to calm down his hair?
আমর ইবন আলী (রহঃ) ... আবু কাতাদা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, তাঁর মাথায় অধিক চুল ছিল। তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এ সম্পর্কে জিজ্ঞাসা করলে, তিনি বললেনঃ কেশ বিন্যস্ত করে রাখবে এবং প্রত্যহ চিরুণী করবে।
It was narrated that Abu Qatadah said:That he had long thick hair. "He asked the Prophet (about it) and he told him to take care of it and comb it every day