আলী ইবন খাশরাম (রহঃ) ... জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আগমন করে এক ব্যক্তিকে দেখলেন, তার মাথার চুল এলোমেলো। তিনি বললেনঃ এ ব্যক্তি কি এমন কিছু পায় না, যা দিয়ে সে তার মাথার চুল বিন্যস্ত করে নেবে?
It was narrated that Jabir bin 'Abdullah said:"The Prophet [SAW] came to us and saw a man with wild hair. He said: 'Could this man not find anything with which to calm down his hair?
أَخْبَرَنَا حَاجِبُ بْنُ سُلَيْمَانَ، عَنْ وَكِيعٍ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ مَا رَأَيْتُ مِنْ ذِي لِمَّةٍ أَحْسَنَ فِي حُلَّةٍ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلَهُ شَعْرٌ يَضْرِبُ مَنْكِبَيْهِ .
হাজিব ইবন সুলায়মান (রহঃ) ... বারা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি কোন কেশ বিশিষ্ট, জোড়া-কাপড় পরিহিত ব্যক্তিকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে সুশ্রী ও সুন্দর দেখিনি। তাঁর মাথার চুল উভয় কাঁধ ছুঁতো।
It was narrated that Al-Bara' said:"I never saw any long haired man in a Hullah who was more handsome than the Messenger of Allah [SAW], and he had hair that came down to his shoulders