মূল লেখায় যান
১০ নভেম্বর ২০২৬ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

খাওয়া-দাওয়া

খাওয়ার শুরুতে

بِسْمِ اللّٰهِ
বিসমিল্লা-হ
আল্লাহর নামে।
আবু দাউদ ৩৭৬৭, তিরমিযী ১৮৫৮

শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে

بِسْمِ اللّٰهِ أَوَّلَهُ وَآخِرَهُ
বিসমিল্লা-হি আওয়্যালাহূ ওয়া আ-খিরাহ
শুরু ও শেষ আল্লাহর নামে।
আবু দাউদ ৩৭৬৭, তিরমিযী ১৮৫৮

খাওয়ার পর

الْحَمْدُ لِلّٰهِ الَّذِي أَطْعَمَنِي هٰذَا، وَرَزَقَنِيهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ
আলহামদু লিল্লা-হিল্লাযী আত‘আমানী হা-যা-, ওয়া রাযাকানীহি মিন গাইরি হাওলিম মিন্নী ওয়া লা- কুওয়্যাহ
সকল প্রশংসা আল্লাহর, যিনি আমার কোনো শক্তি-সামর্থ্য ছাড়াই আমাকে এটি খাইয়েছেন ও রিজিক দিয়েছেন।
তিরমিযী ৩৪৫৮, আবু দাউদ ৪০২৩

মেজবানের জন্য মেহমানের দোয়া

اللّٰهُمَّ بَارِكْ لَهُمْ فِيمَا رَزَقْتَهُمْ، وَاغْفِرْ لَهُمْ وَارْحَمْهُمْ
আল্লা-হুম্মা বা-রিক লাহুম ফীমা- রাযাকতাহুম, ওয়াগফির লাহুম ওয়ারহামহুম
হে আল্লাহ! আপনি তাদের যে রিজিক দিয়েছেন তাতে বরকত দিন, তাদের ক্ষমা করুন এবং তাদের প্রতি দয়া করুন।
মুসলিম ২০৪২