মুহাম্মদ ইবন আবদুল আ'লা ও ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আদী ইবন হাতিম (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমি আমার কুকুর ছেড়ে শিকার ধরি। কিন্তু তা যবেহ করার কিছু না পেয়ে তা কাষ্ঠ ও লাঠি দ্বারা যবেহ করি। তিনি বললেনঃ যা দ্বারা ইচ্ছা, রক্ত প্রবাহিত করে দাও এবং আল্লাহর নাম উচ্চারণ কর।
It was narrated that 'Adiyy bin Hatim said:"I said: 'O Messenger of Allah, I release my dog and I catch the game, but I cannot find anything to slaughter it with, so I slaughter it with a Marwah or a stick,; He said: 'Shed the blood with whatever you wish, and say the name of Allah
তিনি বলেন, এক আনসারী ব্যক্তির একটি উষ্ট্রী উহুদ পাহাড়ের দিকে চরে ঘাস খেত। হঠাৎ তার মৃত্যুর লক্ষণ দেখা দিল। সে তা একখানা কীলক দ্বারা যবেহ করল। আমি যায়দকে বললাম তা কি কাঠের কীলক না লোহার? তিনি বললেন, না, বরং তা ছিল কাঠের। তারপর তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি তা খাওয়ার আদেশ দেন।
It was narrated that Abu Sa'eed Al-Khudri said:"A man form among the Ansar had a she-camel which used to graze in front of Uhud. Something happened to it, and he slaughtered it with a stake,"- (Ayyub, one of the narrators, said) I said to Zaid:' A stake of wood or of iron?" He said "No of wood."- "Then he went to the Prophet and asked him, and he told him to eat it." (Sahih)
মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) ... রাফে ইবন খাদীজ (রাঃ) বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যা রক্ত প্রবাহিত করে এবং আল্লাহর নামে যবেহ করা হয়, তা খাও; দাঁত এবং নখ দ্বারা যবেহকৃত পশু ব্যতীত।
It was narrated from Rafi bin Khadij that the Messenger of Allah said:"If the blood is shed and the name of Allah is mentioned, then eat, unless (it is slaughtered) with teeth or nails
তিন বলেন আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা আগামীকাল শত্রুর মোকাবেলা করবো। আমাদের সাথে ছুরি নেই। একথা শুনে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যা রক্ত প্রবাহিত করে দেয় এবং যার উপর আল্লাহ্ তা'আলার নাম উচ্চারণ করা হয়, তা তোমরা খাও; যতক্ষণ পর্যন্ত তা দাঁত এবং নখের দ্বারা যবেহ করা না হয়। এ ব্যাপারে আমি বলছি যে, দাঁত তো এক প্রকার হাড় আর নখ হলো হাবশীদের ছুরি।
It was narrated that Rafi bin Khadij said:"I said: 'O Messenger of Allah we are going to meet the enemy tomorrow and we do not have any knives.' The Messenger of Allah said: "If the blood is shed and the name of Allah is mentioned, then eat, unless (it is slaughtered (with teeth or nails, and I will tell you about that. As for teeth, they are bones, and as for nails, they are the knives of the Ethiopians."' (Sahih)
আলী ইবন হুজর (রহঃ) ... শাদ্দাদ ইবন আউস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুটি বিষয় স্মরণ রেখেছি। তিনি বলেছেন, আল্লাহ্ তা'আলা প্রত্যেক বস্তুর প্রতি সদয় আচরণ (ইহসান করা) ফরয করেছেন। অতএব তোমরা যখন কাউকে হত্যা করবে, তখন উত্তমরূপে হত্যা করবে, আর যখন কোন জন্তু যবেহ করবে, তখন উত্তম পন্থায় যবেহ করবে এবং তোমাদের প্রত্যেকে যেন ছুরি ধার দিয়ে নেয়। আর যবেহকৃত পশুকে ঠাণ্ডা হতে দেয়।
It was narrated that Shaddad bin Aws said:"There are two things that I memorized from the Messenger of Allah, who said: 'Allah has decreed proficiency in all things, so when you kill, kill well, and when you slaughter, slaughter well. Let one of you sharpen his blade and spare suffering to the animal he slaughters.'" (Sahih)
মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... যায়দ ইবন সাবিত (রাঃ) থেকে বর্ণিত যে, একটি ব্যাঘ্র একটি বকরী দংশন করলে লোকেরা একটি ধারাল পাথর দ্বারা তা যবেহ করল। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খাওয়ার অনুমতি দিলেন।
It was narrated from Zaid bin Thabit that:a wolf attacked a sheep so they slaughtered it with a Marwah, and the Prophet allowed it to be eaten
ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... আবুল উশারা (রহঃ) তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেছেনঃ আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! গলা এবং লাব্বার মধ্য ব্যতীত কি যবেহ হয় না? তিনি বললেনঃ যদি তুমি তার উরুতেও আঘাত কর, তবে তা-ই তোমার জন্য যথেষ্ট।
It was narrated from Abu Ushara' that his father said:"I said: "O Messenger of Allah, is slaughtering only in the throat or upper chest?" He said: 'If you stab it in the thigh, that will suffice,"'(Daif)
ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... রাফি' (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমরা কাল শক্রর সম্মুখীন হবো। তখন আমাদের সাথে ছুরি ইত্যাদি থাকবে না। তিনি বললেনঃ যা রক্ত প্রবাহিত করে দেয় এবং যাকে আল্লাহর নাম নিয়ে যবেহ করা হয়, তা আহার করতে পার; দাঁত ও নখ দ্বারা যা যবেহ করা হয় তা ব্যতীত। সেই যুদ্ধে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনীমতের মাল হিসাবে একপাল উট ও বকরী পেলেন। তা থেকে একটি উট পালিয়ে যেতে লাগল। এক ব্যক্তি তীর মেরে তাকে আটকে ফেলল। তখন তিনি বললেনঃ এ সকল জন্তু অথবা তিনি বলেছেন, এ সকল উটের জংলী জন্তুর ন্যায় পলায়নের অভ্যাস রয়েছে। অতএব যদি কোন উট পালিয়ে যায় এবং তোমরা ধরতে না পার, তবে তোমরা তার প্রতি এরূপ করবে।
It was narrated that Rafi said:"I said: 'O Messenger of Allah, we are going to meet the enemy tomorrow, and we do not have any knives.' He said: 'If the blood is shed and the name of Allah is mentioned, then eat, unlike (it is slaughtered) with teeth or nails." Then the Messenger of Allah got some spoils of war and a camel ran away. A man shot and arrow at it and stopped it. He (the Prophet) said; 'Some of these animals - or 'these camels'- 'are untamed like wild animals, so if one of them goes out of your control, do the same."' (Sahih)
আমর ইবন আলী (রহঃ) ... রাফি' ইবন খাদীজ (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! আমরা আগামীকাল শক্রর সম্মুখীন হব, আর তখন আমাদের সাথে ছুরি থাকবে না। তিনি বললেনঃ যা রক্ত প্রবাহিত করে এবং যবেহ করার সময় আল্লাহর নাম উল্লেখ করা হয়, তা খাও; তবে দাঁত ও নখ দ্বারা নয়। আর আমি তোমাদের নিকট এর কারণ বলছি যে, দাঁত তো এক প্রকার হাঁড়, আর নখ হাবশী লোকদের ছুরি। আমরা গনীমতরূপে একপাল উট বা ছাগল পেলাম। তা থেকে একটি উট পালাতে থাকলে এক ব্যক্তি তীর ছুঁড়ে তাকে বাধা দিল। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এই সকল উটের মধ্যে জংলী জন্তুর ন্যায় পলায়ন করার অভ্যাস রয়েছে। অতএব যদি কোন জন্তু তোমরা ধরতে না পার, তবে তার সাথে এরূপ করবে।
It was narrated that Rafi bin Khadij said:"I said: 'O Messenger of Allah, we are going to meet the enemy tomorrow, and we do not have any knives.' He said: If the blood is shed and the name of Allah is mentioned, then eat, unlike (it is slaughtered) with teeth or nails and I will tell you about that. As for teeth, they are bones, and as for nails, they are the knives of the Ethiopians,; We acquired some spoils of war including sheep or camels, and a camel ran away, so a man shot an arrow at it an stopped it. The Messenger of Allah said: 'some of these animals' or 'these camels'- 'are untamed like wild animals, so if one of them goes out of your control, do the same." (Sahih)
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ আল্লাহ্ তা'আলা সকলের উপর সদয় আচরণের নির্দেশ দিয়েছেন। তোমরা যখন হত্যা করবে, তখন উত্তমরূপে হত্যা করবে; আর যখন তোমরা যবেহ করবে, তখন উত্তমরূপে যবেহ করবে তোমাদের ছুরি ধারাল করবে এবং যবেহকৃত জন্তুকে ঠাণ্ডা হতে দেবে।
It was narrated that Shaddad bin Aws said:"I heard the Messenger of Allah say: 'Allah, the Mighty and Sublime, has decreed proficiency in all things, so when you kill, kill well, and when you slaughter, slaughter well. Let one of you sharpen his blade and spare suffering to the animal he slaughters" (Sahih)
হাসান ইবন হুরায়স আবু ‘আম্মার (রহঃ) ... শাদ্দাদ ইবন আউস (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আল্লাহ্ তা'আলা সকল বস্তুর উপর সদয় আচরণের নির্দেশ দিয়েছেন। অতএব যখন তোমরা হত্যা করবে, তখন উত্তম পন্থায় হত্যা করবে, আর যখন যবেহ করবে, তখনও উত্তম পন্থায় যবেহ করবে। আর তোমাদের প্রত্যেকেরই ছুরিতে ধার দিয়ে নেওয়া উচিত এবং যবেহকৃত জন্তুকে ঠাণ্ডা হতে দেওয়া উচিত।
It was narrated that Shaddad bin Aws said:"The Messenger of Allah said: 'Allah has decreed proficiency in all things, so when you kill, kill well, and when you slaughter, slaughter well. Let one of you sharpen his blade and spare suffering to the animal he slaughters
মুহাম্মদ ইবন রাফি (রহঃ) ... শাদ্দাদ ইবনে আউস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দুটি কথা বলতে শুনেছিঃ আল্লাহ্ তা'আলা প্রত্যেক বস্তুর উপরই সদয় আচরণের নির্দেশ দিয়েছেন। সুতরাং যখন তোমরা কাউকে হত্যা করবে, তখন উত্তম পন্থায় হত্যা করবে, আর যখন যবেহ করবে, তখন উত্তম পন্থায় যবেহ করবে। তোমাদের প্রত্যেকেই ছুরিতে ধার দিয়ে নিবে এবং যবেহকৃত পশুকে ঠাণ্ডা হতে দেবে।
It was narrated that Shadad bin Aws said:"I heard two things from the Messenger of Allah He said 'Allah, the Mighty and Sublime, ahs decreed proficiency in all things, so when you kill, kill well, and when you slaughter, slaughter well. Let one of you sharpen his blade and spear suffering to the animal he slaughter."" (Sahih)
মুহাম্মদ ইবন আবদুর রহমান বাযী' (রহঃ) ... শাদ্দাদ ইবনে আউস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুটি কথা মুখস্থ রেখেছিঃ আল্লাহ্ তা'আলা প্রত্যেক বস্তুর উপরই সদয় আচরণের নির্দেশ দিয়েছেন। সুতরাং যখন তোমরা কাউকে হত্যা করবে, তখন উত্তম পন্থায় হত্যা করবে, আর যখন যবেহ করবে, তখন উত্তম পন্থায় যবেহ করবে এবং তোমাদের প্রত্যেকেই ছুরিতে ধার দিয়ে নিবে যবেহকৃত পশুকে ঠাণ্ডা হতে দেবে।
It was narrated that Shaddad bin Aws said:"Two things that I memorized form the Messenger of Allah; 'Allah, the Mighty and Sublime, has decreed proficiency in all things, so when you kill, kill well, and when you slaughter, slaughter well. Let one of you sharpen his blade and spare suffering to the animal he slaughter,"" (Sahih)
ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... কাতাদা (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি আনাস (রাঃ)-কে বলতে শুনেছিঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি শিংওয়ালা সাদা-কালো রঙের ভেড়া কুরবানী করলেন। তিনি 'বিসমিল্লাহ' ও 'আল্লাহু আকবর' বলে যবেহ করেন। আমি দেখেছি তিনি তা নিজ হাতে যবেহ করছেন তার ঘাড়ের উপর তাঁর পা মুবারক স্থাপন করে। আমি বললামঃ আপনি কি এটা তাঁর থেকে শুনেছেন? তিনি বললেনঃ হ্যাঁ।
Anas said:"The Messenger of Allah sacrificed two horned, Amlah rams, saying: 'Allah Akbar and pronouncing the Name of Allah. I saw him slaughtering them with his own hand, and placing his foot on their sides." I said: You heard it from Him? He said: Yes. (Sahih)
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিংওয়ালা দুটি সাদা-কালো বর্ণের ভেড়া কুরবানী করেন, আর আল্লাহর নাম উচ্চারণ করে তাকবীর বলেন। আমি দেখেছি তিনি তা যবেহ করছেন নিজ হাতে, তার ঘাড়ের উপর তাঁর নিজ পা রেখে।
Anas bin Malik said:"The Messenger of Allah used to sacrifice two pronounce the name of Allah and say: 'Allah Akabar,' and I saw him slaughtering them with his own hand, and placing his foot on their sides "(Sahih)
তিনি বলেন, আমি তাকে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তা নিজ হাতে যবেহ করতে দেখেছি, তার ঘাড়ের উপর তাঁর পা রেখে আর তিনি ‘বিসমিল্লাহ’ ও ‘আল্লাহু আকবার বলেছিলেন। আর তা ছিল শিংওয়ালা দুটি সাদা-কলো রঙের ভেড়া।
It was narrated that Anas said:"I saw him: - meaning the Prophet - "slaughtering them with his own hand, and placing his foot on their sides, pronouncing the name of Allah and saying: 'Allah Akbar,' (sacrificing) two horned, Amlah rams." (Sahih)
মুহাম্মাদ ইবন আবদুল আ'লা (রহঃ) ... আনাস ইবন মালিক (রাঃ) বর্ণনা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিংওয়ালা দুটি সাদা-কালো বর্ণের ভেড়া কুরবানী করেন, তার ঘাড়ের উপর নিজের পা রেখে, আর এ সময় তিনি ‘বিসমিল্লাহ’ ও 'আল্লাহু আকবার' বলেন।
It was narrated that Anas bin Malik told them that:the Prophet sacrificed two Amlah horned rams, putting his foot on their sides and slaughtering them pronouncing the name of Allah, and saying: Allahu Akbar."" (Sahih)
মুহাম্মাদ ইবন সালামা ও হারিস ইবন মিসকীন (রহঃ) ... জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন কোন কুরবানীর পশু নিজ হাতে যবেহ করেছেন, আর কোন কোনটি অন্য লোকে যবেহ করেছে।
It was narrated from Jabir bin 'Abdullah that:the Messenger of Allah slaughtered some of his sacrificial animals with his won hand, and someone else slaughtered some of them. (Sahih)
কুতায়বা ও মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবন ইয়াযীদ (রহঃ) ... আসমা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সময় আমরা একটি ঘোড়াকে নহর করলাম এবং তা খেলাম। কুতায়বা (রহঃ) তাঁর হাদীসে বলেন, আমরা তার গোশত খেয়েছি।
It was narrated that Asma said:"We slaughtered (Naharna) a horse during the time of Messenger of Allah and ate it." In his hadith Qutaibah (one of the narrators) said: "And we ate its meat." (Sahih ) 'Abdah bin sulaiman contradicted him