ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... কাতাদা (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি আনাস (রাঃ)-কে বলতে শুনেছিঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি শিংওয়ালা সাদা-কালো রঙের ভেড়া কুরবানী করলেন। তিনি 'বিসমিল্লাহ' ও 'আল্লাহু আকবর' বলে যবেহ করেন। আমি দেখেছি তিনি তা নিজ হাতে যবেহ করছেন তার ঘাড়ের উপর তাঁর পা মুবারক স্থাপন করে। আমি বললামঃ আপনি কি এটা তাঁর থেকে শুনেছেন? তিনি বললেনঃ হ্যাঁ।
Anas said:"The Messenger of Allah sacrificed two horned, Amlah rams, saying: 'Allah Akbar and pronouncing the Name of Allah. I saw him slaughtering them with his own hand, and placing his foot on their sides." I said: You heard it from Him? He said: Yes. (Sahih)
মুহাম্মদ ইবন আবদুর রহমান বাযী' (রহঃ) ... শাদ্দাদ ইবনে আউস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দুটি কথা মুখস্থ রেখেছিঃ আল্লাহ্ তা'আলা প্রত্যেক বস্তুর উপরই সদয় আচরণের নির্দেশ দিয়েছেন। সুতরাং যখন তোমরা কাউকে হত্যা করবে, তখন উত্তম পন্থায় হত্যা করবে, আর যখন যবেহ করবে, তখন উত্তম পন্থায় যবেহ করবে এবং তোমাদের প্রত্যেকেই ছুরিতে ধার দিয়ে নিবে যবেহকৃত পশুকে ঠাণ্ডা হতে দেবে।
It was narrated that Shaddad bin Aws said:"Two things that I memorized form the Messenger of Allah; 'Allah, the Mighty and Sublime, has decreed proficiency in all things, so when you kill, kill well, and when you slaughter, slaughter well. Let one of you sharpen his blade and spare suffering to the animal he slaughter,"" (Sahih)
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিংওয়ালা দুটি সাদা-কালো বর্ণের ভেড়া কুরবানী করেন, আর আল্লাহর নাম উচ্চারণ করে তাকবীর বলেন। আমি দেখেছি তিনি তা যবেহ করছেন নিজ হাতে, তার ঘাড়ের উপর তাঁর নিজ পা রেখে।
Anas bin Malik said:"The Messenger of Allah used to sacrifice two pronounce the name of Allah and say: 'Allah Akabar,' and I saw him slaughtering them with his own hand, and placing his foot on their sides "(Sahih)
মুহাম্মদ ইবন রাফি (রহঃ) ... শাদ্দাদ ইবনে আউস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দুটি কথা বলতে শুনেছিঃ আল্লাহ্ তা'আলা প্রত্যেক বস্তুর উপরই সদয় আচরণের নির্দেশ দিয়েছেন। সুতরাং যখন তোমরা কাউকে হত্যা করবে, তখন উত্তম পন্থায় হত্যা করবে, আর যখন যবেহ করবে, তখন উত্তম পন্থায় যবেহ করবে। তোমাদের প্রত্যেকেই ছুরিতে ধার দিয়ে নিবে এবং যবেহকৃত পশুকে ঠাণ্ডা হতে দেবে।
It was narrated that Shadad bin Aws said:"I heard two things from the Messenger of Allah He said 'Allah, the Mighty and Sublime, ahs decreed proficiency in all things, so when you kill, kill well, and when you slaughter, slaughter well. Let one of you sharpen his blade and spear suffering to the animal he slaughter."" (Sahih)