Skip to content
2 October 2026 21 Rabi' al-Thani 1448 AH
Show
Hadith 4409 Sahih
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبَايَةَ بْنِ رَافِعٍ، عَنْ رَافِعٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا لاَقُو الْعَدُوِّ غَدًا وَلَيْسَ مَعَنَا مُدًى ‏.‏ قَالَ ‏"‏ مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللَّهِ عَزَّ وَجَلَّ فَكُلْ مَا خَلاَ السِّنَّ وَالظُّفْرَ ‏"‏ ‏.‏ قَالَ فَأَصَابَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم نَهْبًا فَنَدَّ بَعِيرٌ فَرَمَاهُ رَجُلٌ بِسَهْمٍ فَحَبَسَهُ فَقَالَ ‏"‏ إِنَّ لِهَذِهِ النَّعَمِ - أَوْ قَالَ الإِبِلِ - أَوَابِدَ كَأَوَابِدِ الْوَحْشِ فَمَا غَلَبَكُمْ مِنْهَا فَافْعَلُوا بِهِ هَكَذَا ‏"‏ ‏.‏

ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... রাফি' (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমরা কাল শক্রর সম্মুখীন হবো। তখন আমাদের সাথে ছুরি ইত্যাদি থাকবে না। তিনি বললেনঃ যা রক্ত প্রবাহিত করে দেয় এবং যাকে আল্লাহর নাম নিয়ে যবেহ করা হয়, তা আহার করতে পার; দাঁত ও নখ দ্বারা যা যবেহ করা হয় তা ব্যতীত। সেই যুদ্ধে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনীমতের মাল হিসাবে একপাল উট ও বকরী পেলেন। তা থেকে একটি উট পালিয়ে যেতে লাগল। এক ব্যক্তি তীর মেরে তাকে আটকে ফেলল। তখন তিনি বললেনঃ এ সকল জন্তু অথবা তিনি বলেছেন, এ সকল উটের জংলী জন্তুর ন্যায় পলায়নের অভ্যাস রয়েছে। অতএব যদি কোন উট পালিয়ে যায় এবং তোমরা ধরতে না পার, তবে তোমরা তার প্রতি এরূপ করবে।
It was narrated that Rafi said:"I said: 'O Messenger of Allah, we are going to meet the enemy tomorrow, and we do not have any knives.' He said: 'If the blood is shed and the name of Allah is mentioned, then eat, unlike (it is slaughtered) with teeth or nails." Then the Messenger of Allah got some spoils of war and a camel ran away. A man shot and arrow at it and stopped it. He (the Prophet) said; 'Some of these animals - or 'these camels'- 'are untamed like wild animals, so if one of them goes out of your control, do the same."' (Sahih)
Sunan an-Nasa’i 4409 Al-Albani: Sahih · Abu Ghuddah: Sahih · Zubair Ali Zai: Hasan

More from this chapter

Whole chapter
Hadith 4408 Da‘if (weak)
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ أَبِي الْعُشَرَاءِ، عَنْ أَبِيهِ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَمَا تَكُونُ الذَّكَاةُ إِلاَّ فِي الْحَلْقِ وَاللَّبَّةِ قَالَ ‏ "‏ لَوْ طَعَنْتَ فِي فَخِذِهَا لأَجْزَأَكَ ‏"‏ ‏.‏
ইয়াকূব ইবন ইবরাহীম (রহঃ) ... আবুল উশারা (রহঃ) তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেছেনঃ আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! গলা এবং লাব্বার মধ্য ব্যতীত কি যবেহ হয় না? তিনি বললেনঃ যদি তুমি তার উরুতেও আঘাত কর, তবে তা-ই তোমার জন্য যথেষ্ট।
It was narrated from Abu Ushara' that his father said:"I said: "O Messenger of Allah, is slaughtering only in the throat or upper chest?" He said: 'If you stab it in the thigh, that will suffice,"'(Daif)
Sunan an-Nasa’i 4408 Open
Hadith 4410 Sahih
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ أَنْبَأَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا لاَقُو الْعَدُوِّ غَدًا وَلَيْسَتْ مَعَنَا مُدًى ‏.‏ قَالَ ‏"‏ مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللَّهِ عَزَّ وَجَلَّ فَكُلْ لَيْسَ السِّنَّ وَالظُّفْرَ وَسَأُحَدِّثُكُمْ أَمَّا السِّنُّ فَعَظْمٌ وَأَمَّا الظُّفْرُ فَمُدَى الْحَبَشَةِ ‏"‏ ‏.‏ وَأَصَبْنَا نَهْبَةَ إِبِلٍ أَوْ غَنَمٍ فَنَدَّ مِنْهَا بَعِيرٌ فَرَمَاهُ رَجُلٌ بِسَهْمٍ فَحَبَسَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّ لِهَذِهِ الإِبِلِ أَوَابِدَ كَأَوَابِدِ الْوَحْشِ فَإِذَا غَلَبَكُمْ مِنْهَا شَىْءٌ فَافْعَلُوا بِهِ هَكَذَا ‏"‏ ‏.‏

আমর ইবন আলী (রহঃ) ... রাফি' ইবন খাদীজ (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! আমরা আগামীকাল শক্রর সম্মুখীন হব, আর তখন আমাদের সাথে ছুরি থাকবে না। তিনি বললেনঃ যা রক্ত প্রবাহিত করে এবং যবেহ করার সময় আল্লাহর নাম উল্লেখ করা হয়, তা খাও; তবে দাঁত ও নখ দ্বারা নয়। আর আমি তোমাদের নিকট এর কারণ বলছি যে, দাঁত তো এক প্রকার হাঁড়, আর নখ হাবশী লোকদের ছুরি। আমরা গনীমতরূপে একপাল উট বা ছাগল পেলাম। তা থেকে একটি উট পালাতে থাকলে এক ব্যক্তি তীর ছুঁড়ে তাকে বাধা দিল। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এই সকল উটের মধ্যে জংলী জন্তুর ন্যায় পলায়ন করার অভ্যাস রয়েছে। অতএব যদি কোন জন্তু তোমরা ধরতে না পার, তবে তার সাথে এরূপ করবে।
It was narrated that Rafi bin Khadij said:"I said: 'O Messenger of Allah, we are going to meet the enemy tomorrow, and we do not have any knives.' He said: If the blood is shed and the name of Allah is mentioned, then eat, unlike (it is slaughtered) with teeth or nails and I will tell you about that. As for teeth, they are bones, and as for nails, they are the knives of the Ethiopians,; We acquired some spoils of war including sheep or camels, and a camel ran away, so a man shot an arrow at it an stopped it. The Messenger of Allah said: 'some of these animals' or 'these camels'- 'are untamed like wild animals, so if one of them goes out of your control, do the same." (Sahih)
Sunan an-Nasa’i 4410 Open
Hadith 4407 Sahih
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، عَنْ مُحَمَّدِ بْنِ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ حَاضِرَ بْنَ الْمُهَاجِرِ الْبَاهِلِيَّ، قَالَ سَمِعْتُ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ، يُحَدِّثُ عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ ذِئْبًا، نَيَّبَ فِي شَاةٍ فَذَبَحُوهَا بِمَرْوَةٍ فَرَخَّصَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي أَكْلِهَا ‏.‏
মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... যায়দ ইবন সাবিত (রাঃ) থেকে বর্ণিত যে, একটি ব্যাঘ্র একটি বকরী দংশন করলে লোকেরা একটি ধারাল পাথর দ্বারা তা যবেহ করল। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খাওয়ার অনুমতি দিলেন।
It was narrated from Zaid bin Thabit that:a wolf attacked a sheep so they slaughtered it with a Marwah, and the Prophet allowed it to be eaten