তিনি বলেন, এক আনসারী ব্যক্তির একটি উষ্ট্রী উহুদ পাহাড়ের দিকে চরে ঘাস খেত। হঠাৎ তার মৃত্যুর লক্ষণ দেখা দিল। সে তা একখানা কীলক দ্বারা যবেহ করল। আমি যায়দকে বললাম তা কি কাঠের কীলক না লোহার? তিনি বললেন, না, বরং তা ছিল কাঠের। তারপর তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি তা খাওয়ার আদেশ দেন।
It was narrated that Abu Sa'eed Al-Khudri said:"A man form among the Ansar had a she-camel which used to graze in front of Uhud. Something happened to it, and he slaughtered it with a stake,"- (Ayyub, one of the narrators, said) I said to Zaid:' A stake of wood or of iron?" He said "No of wood."- "Then he went to the Prophet and asked him, and he told him to eat it." (Sahih)
মুহাম্মদ ইবন আবদুল আ'লা ও ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আদী ইবন হাতিম (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমি আমার কুকুর ছেড়ে শিকার ধরি। কিন্তু তা যবেহ করার কিছু না পেয়ে তা কাষ্ঠ ও লাঠি দ্বারা যবেহ করি। তিনি বললেনঃ যা দ্বারা ইচ্ছা, রক্ত প্রবাহিত করে দাও এবং আল্লাহর নাম উচ্চারণ কর।
It was narrated that 'Adiyy bin Hatim said:"I said: 'O Messenger of Allah, I release my dog and I catch the game, but I cannot find anything to slaughter it with, so I slaughter it with a Marwah or a stick,; He said: 'Shed the blood with whatever you wish, and say the name of Allah
মুহাম্মদ ইবন মানসূর (রহঃ) ... রাফে ইবন খাদীজ (রাঃ) বর্ণিত যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যা রক্ত প্রবাহিত করে এবং আল্লাহর নামে যবেহ করা হয়, তা খাও; দাঁত এবং নখ দ্বারা যবেহকৃত পশু ব্যতীত।
It was narrated from Rafi bin Khadij that the Messenger of Allah said:"If the blood is shed and the name of Allah is mentioned, then eat, unless (it is slaughtered) with teeth or nails
মুহাম্মাদ ইবন বাশশার (রহঃ) ... যায়দ ইবন সাবিত (রাঃ) থেকে বর্ণিত যে, এক বাঘ একটি বকরীর গায়ে দাঁত বসালো। তখন তারা তা পাথর দ্বারা যবেহ করলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা খাওয়ার অনুমতি প্রদান করলেন।
It was narrated from Zaid bin Thabit that:a wolf bit a sheep so he slaughtered it with Marwah, and the Prophet allowed him to eat it