মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন ইয়াযীদ (রহঃ) ... ইবন উমর (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার আংটি পরতেন। পরে তিনি ঐ আংটি ফেলে দিয়ে রূপার আংটি পরলেন এবং তাতে 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ্' নকশা করা হল। এরপর তিনি বললেনঃ কারো জন্য আমার আংটির নকশার মত নকশা করা সমীচীন হবে না। আর তিনি ঐ আংটির নগীনা হাতের তালুর দিকে রাখতেন।
It was narrated that Ibn 'Umar said:"The Prophet [SAW] wore a ring of gold, then he discarded it and wore a ring of silver on which were engraved (the words) 'Muhammad Rasul Allah.' Then he said: 'No one should copy this inscription of mine.' And he wore the stone (Fass) toward his palm
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ عَلِيٍّ، قَالَ نَهَانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ أَلْبَسَ فِي إِصْبَعِي هَذِهِ وَفِي الْوُسْطَى وَالَّتِي تَلِيهَا .
হান্নাদ ইবন সারী (রহঃ) ... আলী (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তর্জনী, মধ্যমা এবং এর নিকটবর্তী আঙ্গুলে আংটি পরতে নিষেধ করেছেন।
It was narrated that 'Ali said:"The Messenger of Allah [SAW] forbade me to wear (a ring) on this finger," and it was on the middle finger and the one next to it
মুহাম্মদ ইবন আলী ইবন হারব (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামএকটি আংটি বানালেন এবং সেটি পরলেন। তারপর বললেনঃ আজ এই আংটিটি আমাকে তোমাদের প্রতি অন্যমনষ্ক করে তুলেছে। কখনো এরদিকে আমার দৃষ্টি পড়ে, আবার কখনো তোমাদের দিকে। পরে তিনি তা খুলে ফেলেন।
It was narrated from Ibn 'Abbas that :The Messenger of Allah [SAW] took a ring and put it on, then he said: "This distracted me from you all day, shifting my gaze from it to you (and back again)." Then he threw it away