أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي الأَحْوَصِ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ عَلِيٍّ، قَالَ نَهَانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ أَلْبَسَ فِي إِصْبَعِي هَذِهِ وَفِي الْوُسْطَى وَالَّتِي تَلِيهَا .
হান্নাদ ইবন সারী (রহঃ) ... আলী (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তর্জনী, মধ্যমা এবং এর নিকটবর্তী আঙ্গুলে আংটি পরতে নিষেধ করেছেন।
It was narrated that 'Ali said:"The Messenger of Allah [SAW] forbade me to wear (a ring) on this finger," and it was on the middle finger and the one next to it
মুহাম্মদ ইবন আবদুল্লাহ ইবন ইয়াযীদ (রহঃ) ... ইবন উমর (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার আংটি পরতেন। পরে তিনি ঐ আংটি ফেলে দিয়ে রূপার আংটি পরলেন এবং তাতে 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ্' নকশা করা হল। এরপর তিনি বললেনঃ কারো জন্য আমার আংটির নকশার মত নকশা করা সমীচীন হবে না। আর তিনি ঐ আংটির নগীনা হাতের তালুর দিকে রাখতেন।
It was narrated that Ibn 'Umar said:"The Prophet [SAW] wore a ring of gold, then he discarded it and wore a ring of silver on which were engraved (the words) 'Muhammad Rasul Allah.' Then he said: 'No one should copy this inscription of mine.' And he wore the stone (Fass) toward his palm
আবূ বকর ইবন নাফি (রহঃ) ... সাবিত (রহঃ) হতে বর্ণিত:
লোকেরা আনাস (রাঃ)-কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আংটির ব্যাপারে প্রশ্ন করলে, তিনি বললেনঃ আমি যেন এখনও তাঁর রূপার তৈরি আংটির উজ্জ্বল্য অবলোকন করছি। এই বলে তিনি তাঁর বাম হাতের কনিষ্ঠা অঙ্গুলী উঠালেন।
Thabit narrated that :They asked Anas about the ring of the Messenger of Allah [SAW] and he said: "It is as if I can see the shining of his silver ring, and he raised his left little finger