তিনি বলেন, আমি মুআবিয়া (রাঃ)-কে তাঁর চারদিকে, আনসার ও মুহাজির পরিবেষ্টিত অবস্থায় তাদেরকে বলতে শুনেছিঃআপনারা কি জানেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমী পরতে নিষেধ করেছেন? তারা বললেনঃ হ্যাঁ, নিশ্চয়ই। তিনি বললেনঃ আর তিনি সোনা পরতেও নিষেধ করেছেন, তবে সামান্য পরিমান ব্যতীত? তারা বললেনঃ হ্যাঁ।
Abu Shaikh Al-Huna'i said:"I heard Mu'awiyah say to a group of Muhajirun and Ansar who were around him: 'Do you know that the Messenger of Allah [SAW] forbade wearing silk?' They said: 'By Allah, yes.' He said 'And (he forbade) wearing gold unless it was broken (into smaller pieces)?' They said: 'Yes.'" 'Ali bin Ghurab contradicted him; he reported it from Bahais, from Abu Shaikh, from Ibn 'Umar
মুহাম্মদ ইবন মা'মার (রহঃ) ... আরফাজাহ্ ইবন আসআদ (রাঃ) হতে বর্ণিত:
জাহিলী যুগে কুলাবের যুদ্ধে তাঁর নাক যখম হয়ে যায়। ফলে তিনি রূপার একটি নাক বানিয়ে নেন, কিন্তু তাতে নাকে পচন ধরে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে সোনার নাক বানাতে আদেশ দেন।
It was narrated from 'Arafah bin As'ad that:His nose was cut off at the battle of Al-Kulab during the Jahiliyyah, so he wore a nose made of silver, but it began to rot, so the Prophet [SAW] told him to wear a nose made of gold
মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবন আব্দুর রহীম বারাকী (রহঃ) ... হিম্মান (রহঃ) বলেন, মুআবিয়া (রাঃ) হজ্জ করতে গিয়ে আনসারদের একদলকে কা'বার ভেতর ডাকলেন। তারপর বললেন, আপনারা কি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে স্বর্ণ ব্যবহার নিষেধ করতে শোনেন নি? তাঁরা বললেনঃ হ্যাঁ, নিশ্চয়ই। তিনি বললেনঃ আমিও সাক্ষ্য দিচ্ছি।
Himman said:"Mu'awiyah went on Hajj and he called a group of Ansar to the Ka'bah. He said: 'I adjure you by Allah, did you hear the Messenger of Allah [SAW] forbid gold?' They said: 'Yes.' He said: 'And I bear witness to that