আলী ইবন হুসায়ন দিরহামী (রহঃ) ... আবূ মূসা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ স্বর্ণ এবং রেশম আমার উম্মতের নারীদের জন্য হালাল এবং পুরুষদের জন্য হারাম করা হয়েছে।
It was narrated from Abu Musa that :The Messenger of Allah [SAW] said: "Gold and silk have been permitted for the females of my Ummah, and forbidden to the males
আমর ইবন আলী (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত যে, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতাঁর ডান হাতে স্বর্ণ এবং বাম হাতে রেশম নিয়ে বললেনঃ এ দুটি আমার উম্মতের পুরুষদের জন্য হারাম।
It was narrated that 'Abdullah bin Zurair Al-Ghafiqi said:"I heard 'Ali say: 'The Messenger of Allah [SAW] took some gold in his right hand and some silk in his left hand and said: This is forbidden for the males of my Ummah
মুহাম্মাদ ইবন হাতিম (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু রেশমী কাপড় তাঁর ডান হাতে নিলেন এবং কিছু স্বর্ণ তাঁর বাম হাতে নিলেন। তারপর বললেনঃ আমার উম্মতের পুরুষদের জন্য এই দু’টি বস্তু হারাম।
Ali said:"The Prophet of Allah [SAW] took hold of some silk in his right hand, and some gold in his left, then he said: 'These two are forbidden for the males of my Ummah