মুহাম্মাদ ইবন হাতিম (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু রেশমী কাপড় তাঁর ডান হাতে নিলেন এবং কিছু স্বর্ণ তাঁর বাম হাতে নিলেন। তারপর বললেনঃ আমার উম্মতের পুরুষদের জন্য এই দু’টি বস্তু হারাম।
Ali said:"The Prophet of Allah [SAW] took hold of some silk in his right hand, and some gold in his left, then he said: 'These two are forbidden for the males of my Ummah
ঈসা ইবন হাম্মাদ (রহঃ) ... আলী ইবন আবূ তালিব (রাঃ)-কে বলতে শুনেছেনঃ একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ডান হাতে কিছু রেশমী কাপড় এবং বাম হাতে স্বর্ণ নিয়ে বললেনঃ আমার উম্মতের পুরুষদের জন্য এই দুটি বস্তু হারাম।
Ali bin Abi Talib said:"The Prophet of Allah [SAW] took hold of some silk in his right hand, and some gold in his left, then he said: 'These two are forbidden for the males of my Ummah
আমর ইবন আলী (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত যে, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতাঁর ডান হাতে স্বর্ণ এবং বাম হাতে রেশম নিয়ে বললেনঃ এ দুটি আমার উম্মতের পুরুষদের জন্য হারাম।
It was narrated that 'Abdullah bin Zurair Al-Ghafiqi said:"I heard 'Ali say: 'The Messenger of Allah [SAW] took some gold in his right hand and some silk in his left hand and said: This is forbidden for the males of my Ummah
কুতায়বা (রহঃ) ... আলী ইবন আবু তালিব (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু রেশমী কাপড় ডান হাতে নিলেন এবং কিছু স্বর্ণ বাম হাতে নিলেন, এরপর বললেনঃ এই দুইটি আমার উম্মতের পুরুষদের জন্য হারাম।
Ali bin Abi Talib said:"The Prophet of Allah [SAW] took hold of some silk in his right hand and some gold in his left, then he said: 'These two are forbidden for the males of my Ummah