ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আবদুল্লাহ ইবন আমর (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দু'টি কুসুম রঙের কাপড় পরিহিত অবস্থায় দেখে বললেনঃ এটা কাফিরদের পোশাক। অতএব, তুমি এটা পরিধান করো না।
Abdullah bin 'Amr narrated that:The Messenger of Allah [SAW] saw him wearing two garments dyed with safflower and he said: "This is the clothing of disbelievers; do not wear it
এক সময় তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট দুটি কুসুম রঙের কাপড় পরিহিত অবস্থায় আগমন করলে তিনি রাগান্বিত হয়ে বলেনঃ ফেলে দাও। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ! কোথায় ফেলবো? তিনি বললেনঃ আগুনে।
It was narrated from 'Abdullah bin 'Amr that:He came to the Prophet [SAW] wearing two garments dyed with safflower. The Prophet [SAW] got angry and said: "Go and take them off." He said: "Where should I throw them, O Messenger of Allah?" He said: "In the fire
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জোড়া পোশাক পরিহিত, মাথার চুল সুবিন্যস্ত অবস্থায় দেখেছি। আমি পূর্বে ও পরে তাঁর চেয়ে সুন্দর কাউকে দেখিনি।
It was narrated that Al-Bara' said:"I saw the Prophet [SAW] wearing a red Hullah, with his hair combed, and I have never seen anyone before or since, who was more handsome than he