তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কন্যা উম্মে কুলসুমের পরিধানে সোনালী ডোরাদার রেশমী চাদর দেখেছেন।
It was narrated from Anas bin Malik that:He saw Umm Kalthum, the daughter of the Messenger of Allah [SAW], wearing a Burdah of Sira' silk, and Sira' is a fabric with stripes of silk
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট একটি ডোরাদার রেশমী কাপড় পেশ করা হলে তিনি তা আমার নিকট পাঠিয়ে দেন। আমি তা পরিধান করলে, তাঁর চেহারায় বিরক্তির ভাব লক্ষ্য করলাম। তিনি বললেনঃ আমি তোমাকে এটা পরতে দেইনি। এরপর তিনি আমাকে আদেশ করলে আমি তা আমাদের নারীদেরকে বণ্টন করে দিলাম।
Ali said:"A Hullah of Sira' was given to the Messenger of Allah [SAW] and he sent it to me. I put it on, then I saw anger in his face. He said: 'I did not give it to you to wear it.' Then he told me to divide it among my womenfolk
তিনি মসজিদের দরজায় সোনালী ডোরাদার একজোড়া রেশমী কাপড় বিক্রি হতে দেখলেন। তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! যদি আপনি জুমুআর দিনের জন্য এবং আপনার নিকট কোন বিদেশী প্রতিনিধিদল আসলে তখন পরার জন্য এরূপ একজোড়া কাপড় খরিদ করতেন। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এতো ঐ ব্যক্তি পরিধান করবে, আখিরাতে যার কোন অংশ থাকবে না। পরবর্তীতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট ঐরকম কয়েক জোড়া কাপড় আসলে, তিনি তা হতে একজোড়া আমাকে দান করলেন। উমর (রাঃ) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাকে এটা দিচ্ছেন, অথচ আগে আপনি এব্যাপারে যা বলার বলেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি তা তোমাকে পরার জন্য দেইনি। আমি এজন্য দিয়েছি যে, তুমি এটা অন্য কাউকে পরতে দেবে বা বিক্রি করে অন্য কাজে লাগাবে। উমর (রাঃ) তা তাঁর এক বৈপিত্রেয় ভাইকে দান করেন, যে মুশরিক ছিল।
It was narrated from 'Umar bin Al-Khattab that:He saw a Hullah of Sira' silk being offered for sale at the door of the Masjid. I said: "O Messenger of Allah, why don't you buy this and wear it on Fridays, and (when meeting) the delegations when they come to you?" The Messenger of Allah [SAW] said: "This is only worn by one who has no share in the Hereafter." After that some (other) Hullahs were brought to the Messenger of Allah [SAW] and he gave me one. He said: "O Messenger of Allah, you gave me this when you said what you said about it!" The Prophet [SAW] said: "I did not give it to you to wear it! Rather I gave it to you to give away or to sell." So 'Umar gave it to a brother of his son on his mother's side who was an idolater