হুমায়দ ইবন মাসআদা (রহঃ) ... আনাস (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের বাদশাহর নিকট পত্র লিখতে মনস্থ করলেন, লোকেরা তাঁর নিকট বললেনঃ রোমের লোকেরা সিলমোহর ব্যতীত কোন পত্র পাঠ করে না। এরপর তিনি রূপার একটি আংটি বানিয়ে নেন। যেন আমি এখনও তাঁর হাতে তার শুভ্রতা দেখতে পাচ্ছি। তাতে 'মুহাম্মাদুর রাসূলুল্লাহ্' অঙ্কিত ছিল।
It was narrated that Anas said:"The Messenger of Allah [SAW] wanted to write to the Romans, but they (the Companions) said: 'They do not read any letter unless it has a seal.' So he took a ring of silver, and it is as if I can see its whiteness on his hand, and on it were engraved (the words): "Muhammad Rasul Allah (Muhammad the Messenger of Allah)
তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার সালাতে অর্ধরাত্রি পর্যন্ত দেরী করলেন, পরে তিনি বের হয়ে আমাদের সাথে সালাত আদায় করলেন। আমি যেন এখনও তাঁর হাতে রৌপ্য নির্মিত আংটির শুভ্রতা অবলোকন করছি।
It was narrated that Anas said:"The Messenger of Allah [SAW] delayed 'Isha' prayer one night, until half the night had passed, then he came out and led us in prayer. And it is as if I can see the whiteness of his silver ring on his hand