মুহাম্মদ ইবন হিশাম ইবন ঈসা বাগদাদী (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে নারী ধূপধুনা ব্যবহার করেছে, সে যেন আমাদের সাথে ইশার জামাআতে উপস্থিত না হয়।
It was narrated that Abu Hurairah said:"The Messenger of Allah [SAW] said: 'If a woman has perfumed herself with incense, let her not attend 'Isha' prayer
মুহাম্মদ ইবন ইসমাঈল ইবন ইব্রাহীম (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবলেছেনঃ যখন কোন নারী মসজিদে যাওয়ার জন্য বের হয়, তখন যদি তার গায়ে সুগন্ধি লাগানো থাকে, তবে সে এমনভাবে তা ধুয়ে ফেলবে, যেন সে জানাবাতের গোসল করছে।
It was narrated that Abu Hurairah said:"The Messenger of Allah [SAW] said: 'If a woman goes out to the Masjid, let her perform Ghusl to remove perfume as she would perform Ghusl to remove Janabah (impurity following sexual activity).'" This is an abridged form of it
হিলাল ইবন আ'লা ইবন হিলাল (রহঃ) ... আবদুল্লাহর স্ত্রী যায়নাব (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে যে মহিলা ইশার জামাআতে আসতে চায়, সে যেন সুগন্ধি না ছোঁয়।
It was narrated that Zainab, the wife of 'Abdullah, said:"The Messenger of Allah [SAW] said: 'If one of you wants to attend 'Isha' prayer, let her not touch perfume
ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আবু মূসা আশআরী (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে মহিলা সুগন্ধি লাগিয়ে এই উদ্দেশ্যে লোকের মধ্যে গমন করে যে, তারা তার সুগন্ধির ঘ্রাণ পাবে, সে ব্যাভিচারিণী।
It was narrated that Al-Ash'ari said:"The Messenger of Allah [SAW] said: 'Any woman who puts on perfume then passes by people so that they can smell her fragrance then she is an adulteress