আবু উবায়দা ইবন আবু সফর (রহঃ) ... মুহাম্মদ ইবন আলী (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করলামঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুগন্ধি লাগাতেন? তিনি বললেনঃ হ্যাঁ। তিনি পুরুষদের উপযোগী মিশক এবং আম্বর ব্যবহার করতেন।
It was narrated that Muhammad bin 'Ali said:"I asked 'Aishah: 'Did the Messenger of Allah [SAW] wear perfume?' She said: 'Yes, the perfumes used by men: Musk and amber
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيِّ بْنِ مَيْمُونٍ، قَالَ حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ زَيْدٍ، عَنْ أَبِيهِ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ يَصْبُغُ ثِيَابَهُ بِالزَّعْفَرَانِ فَقِيلَ لَهُ فَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصْبُغُ .
মুহাম্মাদ ইবন আলী ইবন মায়মূন (রহঃ) ... যায়দ (রহঃ) থেকে বর্ণিত যে, ইবন উমর (রাঃ) নিজের কাপড় যা'ফরান দ্বারা রঙ করতেন। তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বললেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ রঙ করতেন।
Abdullah bin Zaid narrated from his father that:Ibn 'Umar used to dye his garments with saffron. He was asked about that and he said: "The Messenger of Allah [SAW] used to dye his clothes (with it)
আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ পুরুষদের সুগন্ধি হলো যার সুগন্ধি স্পষ্ট কিন্তু রঙ চাপা, আর নারীদের সুগন্ধি হলো যার রঙ স্পষ্ট কিন্তু গন্ধ চাপা।
It was narrated that Abu Hurairah said:"The Messenger of Allah [SAW] said: 'The perfume for men is that whose scent is apparent while its color is hidden, and the perfume for women is that whose color is apparent, while its scent is hidden
মুহাম্মদ ইবন মুসান্না (রহঃ) ... সিমাক (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি শুনেছি জাবির ইবন সামুরা (রাঃ)-কে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল সাদা হওয়া সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেনঃ যখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেল লাগাতেন তখন শুভ্রতা পরিলক্ষিত হতো না, আর যখন তেল লাগাতেন না, তখন তা দৃষ্টিগোচর হতো।
It was narrated that Simak said:"I heard Jabir bin Samurah being asked about the gray hairs of the Prophet [SAW]. He said: 'If he put oil on his head they could not be seen, but if he did not put oil on his head, they could be seen