তিনি বলেন, আবদুল্লাহ্ ইবন মাসউদ (রাঃ) বলেন, তোমরা আমাকে কার মত করে কুরআন পড়তে বল, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট সত্তর-এরও অধিক সূরা পাঠ করেছি। যখন যায়দ (রাঃ)-এর মাথায় দু'টি চুলের ঝুঁটি ছিল, আর সে ছেলেদের সাথে খেলাধূলা করত (তোমরা আমাকে সেই সেদিনের যায়দের মত করে পড়তে বলছ) ?
Abdullah bin Mas'ud said:"According to whose recitation do you want me to recite? Because I recited seventy-odd Surahs to the Messenger of Allah [SAW] when Zaid had two braids, and was playing with the other boys
আবদুল হামিদ ইবন মুহাম্মাদ (রহঃ) ... বারা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি একজোড়া কাপড়ে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা বেশি সুন্দর কাউকে দেখিনি, তাঁর চুল কাঁধের নিকটবর্তী থাকতো।
Al-Bara' said:"I have never seen any man more handsome in a red Hullah than the Messenger of Allah [SAW]." He said: "And I saw his long hair, coming almost to his shoulders
ইবরাহীম ইবন ইয়াকূব (রহঃ) ... আবূ ওয়ায়ল (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, ইবন মাসউদ (রাঃ) আমাদের লক্ষ্য করে ভাষণ দিলেন। তাতে তিনি বললেনঃ তোমরা আমাকে যায়দ ইবন সাবিত (রাঃ)-এর মত কুরআন পড়তে বলছ কি করে? অথচ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখ থেকে শুনে সত্তরেরও অধিক সূরা পাঠ করেছি, যায়দ (রাঃ) তখন ছেলেদের সাথে চলাফেরা করতো এবং তার মাথায় ছিল দু'টি চুলের ঝুঁটি (অর্থাৎ সে তখন নিতান্তই শিশু)।
It was narrated that Abu Wa'il said:"Ibn Mas'ud addressed us and said: 'How do you want me to recite? According to the recitation of Zaid bin Thabit, when I learned seventy-odd Surahs from the mouth of the Messenger of Allah [SAW] while Zaid was with the other boys with two braids?