মুহাম্মাদ ইবন ইয়াহইয়া (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ কোন ব্যক্তি তার মুসলিম ভাইয়ের ক্রয়-বিক্রয়ের প্রস্তাবের উপর নিজে ক্রয়-বিক্রয়ের প্রস্তাব দেবে না। গ্রাম্য লোকের পণ্যদ্রব্য শহরের লোকগণ বিক্রয় করে দিবে না, দালালী করবে না, আর কেউ কোন মুসলিম ভাইয়ের বিক্রয়ের উপর মূল্য বৃদ্ধি করবে না; আর কোন নারী অপর নারীর পাত্র শূন্য করে নিজ পাত্র পূর্ণ করার লক্ষ্যে তার তালাক চাইবে না।
It was narrated that Abu Hurairah said:"I heard the messenger of Allah say: "No man should urge anyone to cancel a sale he has already agreed upon with his brother so as to sell him his own goods; no town-dweller should sell for a desert-dweller; do not artificially inflate prices; no man should outbid his brother; and no woman should ask for her sister (in faith) to be divorced so as to turn over what is in her vessel (deprive her of her share of maintenance)
তিনি বলেনঃ শহরের লোকগণ গ্রাম্য লোকের পণ্য বিক্রয় করবে না। আর তোমরা দালালী করবে না। আর কোন ব্যক্তি তার মুসলিম ভাইয়ের ক্রয়ের উপর মূল্য বৃদ্ধি করবে না; আর কোন মহিলা অন্য কোন মুসলিম বােনের তালাক কামনা করবে না তার ভাণ্ডে যা আছে তা নিজে ভোগ করার জন্য।
It was narrated from Abu Hurairah that the Prophet said:"No tow-dweller should sell for desert-dweller, no man should outbid his brother; and no woman should ask for her sister (in faith) to be divorced so as to turn over what is in her bowl (deprive her of her share of maintenance)
তিনি বলেন, কোন ব্যক্তি তার মুসলিম ভাইয়ের বেচাকেনার প্রস্তাবের উপর নিজে বেচাকেনার প্রস্তাব দেবে না, যতক্ষণ না সে খরিদ করে, অথবা ছেড়ে যায়।
It was narrated from Ibn 'Umar that the Messenger of Allah said:"Do not urge someone to cancel a sale he has already agreed upon so as to sell him your own goods, unless he bys or changes his mind