Skip to content
4 October 2026 23 Rabi' al-Thani 1448 AH
Show
Hadith 4504 Sahih
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ لاَ يَبِيعُ الرَّجُلُ عَلَى بَيْعِ أَخِيهِ حَتَّى يَبْتَاعَ أَوْ يَذَرَ ‏"‏ ‏.‏

ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... ইবন উমর (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত:

তিনি বলেন, কোন ব্যক্তি তার মুসলিম ভাইয়ের বেচাকেনার প্রস্তাবের উপর নিজে বেচাকেনার প্রস্তাব দেবে না, যতক্ষণ না সে খরিদ করে, অথবা ছেড়ে যায়।
It was narrated from Ibn 'Umar that the Messenger of Allah said:"Do not urge someone to cancel a sale he has already agreed upon so as to sell him your own goods, unless he bys or changes his mind
Sunan an-Nasa’i 4504 Al-Albani: Sahih · Abu Ghuddah: Sahih · Zubair Ali Zai: Isnaad Sahih

More from this chapter

Whole chapter
Hadith 4503 Sahih
أَخْبَرَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، وَاللَّيْثِ، - وَاللَّفْظُ لَهُ - عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ ‏ "‏ لاَ يَبِيعُ أَحَدُكُمْ عَلَى بَيْعِ أَخِيهِ ‏"‏ ‏.‏

কুতায়বা ইবন সাঈদ (রহঃ) ... ইবন উমর (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত:

তিনি বলেন, কোন ব্যক্তি তার মুসলিম ভাইয়ের বেচাকেনার প্রস্তাবের উপর নিজে বেচাকেনার প্রস্তাব দিবে না।
It was narrated from Ibn 'Umar that the Prophet said:"No one of you should urge someone to cancel a sale he has already agreed upon with his brother so as to sell him his own goods
Sunan an-Nasa’i 4503 Open
Hadith 4505 Sahih
أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَهَى عَنِ النَّجْشِ ‏.‏
কুতায়বা (রহঃ) ... ইবন উমর (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (দাম বাড়ানোর উদ্দেশে) দালালী করতে নিষেধ করেছেন।
It was narrated from Ibn 'Umar that:the Prophet forbade artificially inflating prices
Sunan an-Nasa’i 4505 Open
Hadith 4502 Sahih
حَدَّثَنَا مُجَاهِدُ بْنُ مُوسَى، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ لاَ يَبِيعَنَّ حَاضِرٌ لِبَادٍ وَلاَ تَنَاجَشُوا وَلاَ يُسَاوِمِ الرَّجُلُ عَلَى سَوْمِ أَخِيهِ وَلاَ يَخْطُبْ عَلَى خِطْبَةِ أَخِيهِ وَلاَ تَسْأَلِ الْمَرْأَةُ طَلاَقَ أُخْتِهَا لِتَكْتَفِئَ مَا فِي إِنَائِهَا وَلِتُنْكَحَ فَإِنَّمَا لَهَا مَا كَتَبَ اللَّهُ لَهَا ‏"‏ ‏.‏

মুজাহিদ ইবন মূসা (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, রাসূলুল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ গ্রাম্য লোকের পণ্যদ্রব্য শহরের লোক বিক্রয় করে দেবে না, দালালী করবে না, কোন ব্যক্তি তার মুসলিম ভ্রাতার দরদামের উপর দরদাম করবে না। মুসলিম ভাইয়ের বিবাহের প্রস্তাবের উপর নিজে বিবাহের প্রস্তাব দেবে না, আর কোন নারী তার মুসলিম বােনের তালাক চাইবে না, যাতে তার পাত্র শূন্য করে নিজ পাত্র পূর্ণ করতে পারে এবং তাকে (তালাকপ্রাপ্তার স্থানে) বিবাহ করা হয়। তার জন্য তা-ই রয়েছে যা আল্লাহ্ তার জন্য নির্ধারণ করে রেখেছেন।
(It was narrated that Abu Hurairah said:The Messenger of Allah said: "No town-dweller should sell for a desert-dweller, do not artificially inflate prices, no man should urge a seller to cancel a sale already agreed upon with another buy so as to by the goods himself, no one should make a proposal over the proposal of his brother and no woman should make a proposal over the proposal of his brother and no woman should ask for her sister in faith) to be divorced so as to turn over what is in her vessel Deprived her of her share of maintenance) and so that she may get married in her place: she will have what Allah has decreed or her