মুহাম্মদ ইবন ইয়াহইয়া ইবন আইয়ুব ইবন ইবরাহীম সাকাফী আল-মারওয়াযী (রহঃ) ... জাবির (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরবানীর দিন ভোরে জামরায় কংকর নিক্ষেপ করেন, আর কুরবানীর দিনের পর তিনি কংকর নিক্ষেপ করেন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ার পর।
It was narrated that Jabir said:"The Messenger of Allah stoned the Jamrat on the Day of Sacrifice in the forenoon, and after the Day of Sacrifice he stoned (the Jamarat) When the sun had passed its zenith
আমর ইবন আলী (রহঃ) ... আবু যুবায়র (রহঃ) বলেছেনঃ তিনি জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছেন যে, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তার উটনীর উপর থেকে জামরায় কংকর নিক্ষেপ করতে দেখেছি। তিনি বলতেছিলেনঃ হে লোক সকল! তোমরা তোমাদের হজ্জের মাসায়েল শিখে রাখ। আমি জানি না, হয়তো এ বছরের পর আমি আর হজ্জ করতে পারবো না ।
Abu Az-Zubair narrated that he heard Jabir bin Abdullah say:"I saw the Messneger of Allah stone the Jamrat while on his camel saying: "O people, learn your rituals (of Hajj) for I do not know whether I will perform Hajj again after this year
তিনি বলেন, রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অর্থাৎ আবদুল মুত্তালিব গোত্রের সন্তানদেরকে গাধায় সওয়ার করিয়ে প্রেরণ করেন। আর আমাদের উরুদেশে মৃদু আঘাত করতে করতে বলেন, হে আমার আদরের সন্তানরা! তোমরা জামরা-ই-আকাবায় সূর্যোদয়ের আগে কংকর নিক্ষেপ করবে না।
It was narrated that Ibn Abbas said:"The Messenger ofAllah sent us young boys of Banu Abdul-Muttalib on donkeys, stalping our things and saying "O my sons, do not stone Jamratulal Aqabah until the sun has risen. (Daif)
তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তার সাদা ও লাল মিশ্রিত রংয়ের উটনীর উপর থেকে কুরবানীর দিনে জামরাতুল আকাবায় কংকর নিক্ষেপ করতে দেখেছি। তিনি উটনীকে মারতেও দিলেন না, আর হাঁকাতেও ছিলেন না।
It was narrated that Qudamah bin Abdullah said:"I saw the Messenger of Allah stoning JamratualAqabah on the Day of Sacrifice on the reddish-brown camel of his, without beating anyone or driving them off