তিনি বলেন, রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অর্থাৎ আবদুল মুত্তালিব গোত্রের সন্তানদেরকে গাধায় সওয়ার করিয়ে প্রেরণ করেন। আর আমাদের উরুদেশে মৃদু আঘাত করতে করতে বলেন, হে আমার আদরের সন্তানরা! তোমরা জামরা-ই-আকাবায় সূর্যোদয়ের আগে কংকর নিক্ষেপ করবে না।
It was narrated that Ibn Abbas said:"The Messenger ofAllah sent us young boys of Banu Abdul-Muttalib on donkeys, stalping our things and saying "O my sons, do not stone Jamratulal Aqabah until the sun has risen. (Daif)
মুহাম্মদ ইবন ইয়াহইয়া ইবন আইয়ুব ইবন ইবরাহীম সাকাফী আল-মারওয়াযী (রহঃ) ... জাবির (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরবানীর দিন ভোরে জামরায় কংকর নিক্ষেপ করেন, আর কুরবানীর দিনের পর তিনি কংকর নিক্ষেপ করেন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ার পর।
It was narrated that Jabir said:"The Messenger of Allah stoned the Jamrat on the Day of Sacrifice in the forenoon, and after the Day of Sacrifice he stoned (the Jamarat) When the sun had passed its zenith
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالَ حَدَّثَنَا بِشْرُ بْنُ السَّرِيِّ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ حَبِيبٍ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَدَّمَ أَهْلَهُ وَأَمَرَهُمْ أَنْ لاَ يَرْمُوا الْجَمْرَةَ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ .
মাহমূদ ইবন গায়লান (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) হতে বর্ণিত:
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামতাঁর পরিবার-পরিজনকে আগেই পাঠিয়ে দিলেন, আর তাদের বলেছিলেনঃ তোমরা জামৱা-ই-আকাবায় সূর্যোদয়ের আগে কংকর নিক্ষেপ করবে না।
It was narrated from Ibn Abbas that:the Prophet sent his family ahead, and told them not to stone the Jamrah until the sun had risen. (Daif)
আমর ইবন আলী (রহঃ) ... আবু যুবায়র (রহঃ) বলেছেনঃ তিনি জাবির ইবন আবদুল্লাহ (রাঃ)-কে বলতে শুনেছেন যে, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তার উটনীর উপর থেকে জামরায় কংকর নিক্ষেপ করতে দেখেছি। তিনি বলতেছিলেনঃ হে লোক সকল! তোমরা তোমাদের হজ্জের মাসায়েল শিখে রাখ। আমি জানি না, হয়তো এ বছরের পর আমি আর হজ্জ করতে পারবো না ।
Abu Az-Zubair narrated that he heard Jabir bin Abdullah say:"I saw the Messneger of Allah stone the Jamrat while on his camel saying: "O people, learn your rituals (of Hajj) for I do not know whether I will perform Hajj again after this year