উবায়দুল্লাহ্ ইবন সাঈদী (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুলহুলায়ফায় গমন করেন, তখন কুরবানীর পশুর কুঁজের ডান দিকে ইশ'আর করেন। তারপর তা থেকে রক্ত মুছে ফেলেন, আর তাকে দুখানা জুতার কিলাদা পরিয়ে দেন। এরপর তাঁর উটনীর উপর আরোহণ করেন। যখন উটনী তাকে নিয়ে বায়দায় পৌঁছলো, তখন তিনি তালবীয়া পাঠ করে জোহরের সময় ইহরামের দু'আ পড়ে ইহরাম বাঁধেন আর হজ্জের তালবিয়া পাঠ করেন।
It was narrated from Ibn Abbas:That when the Prophet of Allah came to Dhul-Hulaifah he marked the Hadi on the right side of its hump, the he removed the blood and garlanded it with two shoes, then he mounted his she-camel and when it stood up with him Al-Baida, he recited the Talbiyah and entered Ihram at noon and enter Ihram for Hajj
মুহাম্মদ ইবন সালামা (রহঃ) ... নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী হাফসা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! মানুষের কি হলো, তারা তো উমরাহ করে হালাল হয়ে গেছে, আর আপনি তো উমরাহ আদায় করার পর হালাল হলেন না? তিনি বললেনঃ আমি মাথার চুল জমাট করেছি এবং আমার কুরবানীর পশুকে কিলাদা পরায়েছি। অতএব আমি কুরবানী না করা পর্যন্ত হালাল হবে না।
It was narrated from Hafsah, the wife of the Prophet, that she said: "O Messenger of Allah, why is it that the people have exited Ihram for Umrah but you have not exited your Ihram for Umrah? He said: "I have matted my hair and garlanded my Hadi, so I will not exit Ihram until I have offered the sacrifice
তিনি বলেনঃ আমি নিজ হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরবানীর উটের কিলাদা পাকিয়েছি। তারপর তিনি তাকে কিলাদা পরালেন এবং তাকে ইশ'আর করলেন এবং তাকে বায়তুল্লাহ অভিমুখী করে কিলাদাসহ পাঠিয়ে দিলেন। তারপর তিনি অবস্থান করলেন অথচ যেসকল বস্তু তার জন্য হালাল ছিল, তা তার কোনটাই তার জন্য হারাম হয়নি।
It was narrated that Aishah said:"I twisted the garlands of the Budn of the Messenger of Allah with my own hands, then he garlanded it and marked it, and directed it toward the House and sent it. But he stayed with his family, and nothing became forbidden for him that was allowed
হাসান ইবন মুহাম্মদ জাফরানী (রহঃ) ... উন্মুল মুমিনীন (আয়েশা) (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, আমি এ সকল কিলাদা তৈরী করতাম- তুলা দ্বারা, যা আমার নিকট থাকতো। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যেই অবস্থান করতেন। এরপর তিনি সে সকল কাজ করতেন যা একজন হালাল ব্যক্তি তার পরিবারে করে থাকে। আর যা কোন ব্যক্তি তার পরিবারের সাথে করে থাকে।
It was narrated from Al-Qasim that the Mother of the Believers said:"I twisted those garlands from wool that we had, then the following morning he did what any non-Muhrim does with his wife, what any man does with his wife