Skip to content
4 October 2026 23 Rabi' al-Thani 1448 AH
Show
Hadith 2783 Sahih
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا قَاسِمٌ، - وَهُوَ ابْنُ يَزِيدَ - قَالَ حَدَّثَنَا أَفْلَحُ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ فَتَلْتُ قَلاَئِدَ بُدْنِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدَىَّ ثُمَّ قَلَّدَهَا وَأَشْعَرَهَا وَوَجَّهَهَا إِلَى الْبَيْتِ وَبَعَثَ بِهَا وَأَقَامَ فَمَا حَرُمَ عَلَيْهِ شَىْءٌ كَانَ لَهُ حَلاَلاً ‏.‏

আহমদ ইবন হারব (রহঃ) ... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেনঃ আমি নিজ হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরবানীর উটের কিলাদা পাকিয়েছি। তারপর তিনি তাকে কিলাদা পরালেন এবং তাকে ইশ'আর করলেন এবং তাকে বায়তুল্লাহ অভিমুখী করে কিলাদাসহ পাঠিয়ে দিলেন। তারপর তিনি অবস্থান করলেন অথচ যেসকল বস্তু তার জন্য হালাল ছিল, তা তার কোনটাই তার জন্য হারাম হয়নি।
It was narrated that Aishah said:"I twisted the garlands of the Budn of the Messenger of Allah with my own hands, then he garlanded it and marked it, and directed it toward the House and sent it. But he stayed with his family, and nothing became forbidden for him that was allowed
Sunan an-Nasa’i 2783 Al-Albani: Sahih · Abu Ghuddah: Sahih · Zubair Ali Zai: Hasan

More from this chapter

Whole chapter
Hadith 2782 Sahih
أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا مُعَاذٌ، قَالَ حَدَّثَنَا أَبِي، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي حَسَّانَ الأَعْرَجِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ نَبِيَّ اللَّهِ صلى الله عليه وسلم لَمَّا أَتَى ذَا الْحُلَيْفَةِ أَشْعَرَ الْهَدْىَ فِي جَانِبِ السَّنَامِ الأَيْمَنِ ثُمَّ أَمَاطَ عَنْهُ الدَّمَ وَقَلَّدَهُ نَعْلَيْنِ ثُمَّ رَكِبَ نَاقَتَهُ فَلَمَّا اسْتَوَتْ بِهِ الْبَيْدَاءَ لَبَّى وَأَحْرَمَ عِنْدَ الظُّهْرِ وَأَهَلَّ بِالْحَجِّ ‏.‏
উবায়দুল্লাহ্ ইবন সাঈদী (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুলহুলায়ফায় গমন করেন, তখন কুরবানীর পশুর কুঁজের ডান দিকে ইশ'আর করেন। তারপর তা থেকে রক্ত মুছে ফেলেন, আর তাকে দুখানা জুতার কিলাদা পরিয়ে দেন। এরপর তাঁর উটনীর উপর আরোহণ করেন। যখন উটনী তাকে নিয়ে বায়দায় পৌঁছলো, তখন তিনি তালবীয়া পাঠ করে জোহরের সময় ইহরামের দু'আ পড়ে ইহরাম বাঁধেন আর হজ্জের তালবিয়া পাঠ করেন।
It was narrated from Ibn Abbas:That when the Prophet of Allah came to Dhul-Hulaifah he marked the Hadi on the right side of its hump, the he removed the blood and garlanded it with two shoes, then he mounted his she-camel and when it stood up with him Al-Baida, he recited the Talbiyah and entered Ihram at noon and enter Ihram for Hajj
Sunan an-Nasa’i 2782 Open
Hadith 2784 Sahih
أَخْبَرَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ فَتَلْتُ قَلاَئِدَ بُدْنِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ لَمْ يُحْرِمْ وَلَمْ يَتْرُكْ شَيْئًا مِنَ الثِّيَابِ ‏.‏

কুতায়বা (রহঃ) ... আয়েশা (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুরবানীর উটের কিলাদা পাকিয়েছি। অথচ তিনি ইহরাম বাঁধেন নি এবং কোন কাপড়ও পরিত্যাগ করেন নি।
It was narrated that Aishah said:"I twisted the garlands for the Budn of the Messenger of Allah, then he did not enter at state of Ihram or abandon any kind of regular clothing
Sunan an-Nasa’i 2784 Open
Hadith 2781 Sahih
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ أَنْبَأَنَا ابْنُ الْقَاسِمِ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ مَا شَأْنُ النَّاسِ قَدْ حَلُّوا بِعُمْرَةٍ وَلَمْ تَحْلِلْ أَنْتَ مِنْ عُمْرَتِكَ قَالَ ‏ "‏ إِنِّي لَبَّدْتُ رَأْسِي وَقَلَّدْتُ هَدْيِي فَلاَ أَحِلُّ حَتَّى أَنْحَرَ ‏"‏ ‏.‏

মুহাম্মদ ইবন সালামা (রহঃ) ... নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিণী হাফসা (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, ইয়া রাসূলাল্লাহ! মানুষের কি হলো, তারা তো উমরাহ করে হালাল হয়ে গেছে, আর আপনি তো উমরাহ আদায় করার পর হালাল হলেন না? তিনি বললেনঃ আমি মাথার চুল জমাট করেছি এবং আমার কুরবানীর পশুকে কিলাদা পরায়েছি। অতএব আমি কুরবানী না করা পর্যন্ত হালাল হবে না।
It was narrated from Hafsah, the wife of the Prophet, that she said: "O Messenger of Allah, why is it that the people have exited Ihram for Umrah but you have not exited your Ihram for Umrah? He said: "I have matted my hair and garlanded my Hadi, so I will not exit Ihram until I have offered the sacrifice