আমর ইবন আলী (রহঃ) ... আবু সাঈদ (রাঃ) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি জুমার দিনে মসজিদে প্রবেশ করল, তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দু'রাকাআত সালাত আদায় করে নাও। তারপর সে দ্বিতীয় জুমাতেও আসল, তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দু'রাকাআত সালাত আদায় করে নাও, তৃতীয় জুমাতেও সে আসল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি দু' রাকাআত সালাত আদায় করে নাও। এরপর বললেন, তোমরা সাদাকা কর, তোমরা সাদাকা কর, এবং তাকে দু'টি কাপড় দান করলেন, আবার বললেন, তোমরা সাদাকা কর, তখন সে তার কাপড়ের একটি সাদাকা করে দিল। অতঃপর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি এ ব্যক্তিকে দেখেছে? সে ছিন্ন বস্ত্রে মসজিদে প্রবেশ করেছিল, তখন আমি আশা করেছিলাম যে, তোমরা তার অবস্থার প্রতি লক্ষ্য করে তাকে কিছু সাদাকা করবে। কিন্তু তোমরা তা করলে না। তখন আমি বললাম, তোমরা সাদাকা কর। তখন তোমরা সাদাকা করলে এবং আমি তাকে দু'টি কাপড় দিলাম, অতঃপর আমি বললাম, তোমরা সাদাকা কর, তখন সে তার দুটি কাপড়ের একটি সাদাকা করে দিল। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিকে বললেন, তুমি নিজ কাপড় নিয়ে নাও এবং পুনরায় আর কখনো এ রকম সাদাকা করবে না।
It was narrated from Abu Sa'eed that:a man entered the Msjid on a Friday when the Messenger of Allah was delivering the Khutbah, and he said: "Pray two Rak'ahs." Then he came on the following Friday, when the Prophet was delivering the Khutbah and he said: "Pray two Rak'ahs." Then he came on the third Friday, when the Prophet was delivering Khutbah and he said: "Pray two Rak'ahs." Then he said: "Give in charity." So they gave in charity, and he gave him (that man) two garments. Then he said: "Give in charity" and (that man) threw one of his two garments. The Messenger of Allah said: "Have you not seen this man? He entered the Masjid in scruffy clothes and I hoped that you would notice him, and give charity to him, but you did not do that, So I said, 'Give in charity.' You gave in charity, and I gave him two garments, then I said; 'Give in charity' and he threw one of his two garments. Take your garment." And he rebuked him
আমর ইবন আলী এবং মুহাম্মাদ ইবন মুছান্না (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা সাদাকা করতে থাকো, এক ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ্! আমার কাছে শুধুমাত্র একটি দীনার আছে, তিনি বললেন, তুমি তা নিজের জন্য ব্যয় কর। সে বলল, আমার কাছে অন্য আর একটি দীনার আছে। তিনি বললেন, তুমি তা নিজ স্ত্রীর জন্য ব্যয় কর। সে বলল, আমার কাছে অন্য আর একটি দীনার আছে, তিনি বললেন তুমি তা নিজ সন্তানের জন্য ব্যয় কর, সে বলল, আমার কাছে অন্য আর একটি দীনার আছে, তিনি বললেন, তুমি তা নিজ খাদেমের জন্য ব্যয় কর। সে বলল, আমার কাছে অন্য আর একটি দীনার আছে, তিনি বললেন, সে ব্যাপারে তুমিই অধিক বিবেচনাকারী।
It was narrated that Abu Hurairah said:"The Messenger of Allah said: 'Give charity.' A man said: 'O Messenger of Allah, I have a Dinar.' He said: 'Spend it on yourself.' He said: 'I have another.' He said: 'Spend it on your wife.' He said: 'I have another.' He said: 'Spend it on your son.' He said: 'I have another.' He said: 'Spend it on your servant.' He said: 'I have another.' He said: 'You know best (what to do with it)
কুতায়বা (রহঃ) ... আবুল লাহম (রাঃ) এর গোলাম উমায়র (রাঃ) বলেছেন যে, আমাকে আমার মুনিব গোশত কাটতে বললেন, তখন একজন মিসকীন আসলে আমি তাকে সেখান থেকে কিছু খাওয়ার জন্য দিলাম, আমার মুনিব ইহা জেনে গেলে তিনি আমাকে প্রহার করলেন। তখন আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলে তিনি তাকে ডাকালেন এবং বললেন যে, তুমি তাকে কেন প্রহার করেছ? তিনি বললেন, যেহেতু সে আমার আহার্য সামগ্ৰী আমার অনুমতি ছাড়া খাওয়ায়ে ফেলেছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সওয়াব তো তোমরা উভয়েই পাবে।
Narrated:'Umair, the freed slave of commanded me to cut up some meat, then a poor man came so I gave him some. When my master fund out about that, he beat me, so I went to the Messenger of Allah and he came to him and said: 'Do not beat him.' He said: 'He gave away my food without me telling him to.' He said: 'The reward will be shared between you both
কুতায়বা (রহঃ) ... আবু হুরায়রা (রাঃ) সূত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত:
তিনি বলেন, উত্তম দান হল নিজ প্রয়োজনের অতিরিক্ত জিনিস সাদাক করা। আর উপরের হাত নীচের হাত থেকে উত্তম, নিজ পোষ্য থেকে দান করা শুরু করবে।
It was narrated from Abu Hurairah that the Messenger of Allah said:"The best of charity is that which is given when you are self-sufficient, and the upper hand is better than the lower hand, and start with those for whom you are responsible