তিনি বলেন, যহহাক ইবনু কায়স (রাযিঃ) নু'মান ইবনু বাশীর (রাযিঃ) কে চিঠি লিখে জিজ্ঞেস করলেন যে, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমুআর দিন সূরাহ জুমুআহ ব্যতীত আর কোন সূরাহ পাঠ করতেন? তিনি বলেন, তিনি "হাল আতা-কা হাদীসুল গ-শিয়াহ" সূরাহ পাঠ করতেন। (ইসলামী ফাউন্ডেশন ১৯০০, ইসলামীক সেন্টার)
Dahhak b. Qais wrote to Nu'man b. Bashir asking him what the Messenger of Allah (ﷺ) recited on Friday besides Surah Jumu'a He said that he recited:" Has there reached..." (Surah lxxxviii)
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমুআর দিন ফজরের সালাতে "আলিফ লা~ম মী~ম তানীলুস সাজুদাহ" (সূরাহ আস সিজদা) ও "হাল আতা- আলাল ইনসা-নি হীনুম নিনাদ দাহর” (সূরাহ্ আদ দাহর) এবং জুমুআর সালাতে সূরাতুল জুমুআহ ও সূরাহ মুনাফিকুন পাঠ করতেন। (ইসলামী ফাউন্ডেশন ১৯০১, ইসলামীক সেন্টার)
Ibn Abbas reported:The Apostle of Allah (ﷺ) used to recite in the morning prayer on Friday Surah" Alif-Lam-Mim, Tanz'il ul-Sajda" (Surah xxxii.): Surely there came over the man a time" (Surah lxxvii) and he used to recite in Jumu'a prayer Surahs Jumu'a and al-Munafiqin
ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, আবূ বকর ইবনু আবূ শায়বাহ ও ইসহাক (রহঃ) ..... নু'মান ইবনু বাশীর (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু' ঈদের সালাতে ও জুমুআর সালাতে “সাব্বিহিসমা রব্বিকাল আ'লা-" ও "হাল আতা-কা হাদীসুল গ-শিয়াহ" সূরাদ্বয় পাঠ করতেন। বর্ণনাকারী বলেন, ঈদ ও জুমুআহ একই দিন হলেও তিনি উভয় সালাতে ঐ সূরাদ্বয় পাঠ করতেন। (ইসলামী ফাউন্ডেশন ১৮৯৮, ইসলামীক সেন্টার)
Nu'man b. Bashir reported that the Messenger of Allah (ﷺ) used to recite on two 'Ids and in Friday prayer:" Glorify The name of Thy Lord, the Most High" (Surah lxxxvii.), and:" Has there come to thee the news of the overwhelming event" (lxxxviii.). And when the 'Id and Jumu'a combined on a day he recited these two (surah) in both the prayers