ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, আবূ বকর ইবনু আবূ শায়বাহ ও ইসহাক (রহঃ) ..... নু'মান ইবনু বাশীর (রাযিঃ) হতে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু' ঈদের সালাতে ও জুমুআর সালাতে “সাব্বিহিসমা রব্বিকাল আ'লা-" ও "হাল আতা-কা হাদীসুল গ-শিয়াহ" সূরাদ্বয় পাঠ করতেন। বর্ণনাকারী বলেন, ঈদ ও জুমুআহ একই দিন হলেও তিনি উভয় সালাতে ঐ সূরাদ্বয় পাঠ করতেন। (ইসলামী ফাউন্ডেশন ১৮৯৮, ইসলামীক সেন্টার)
Nu'man b. Bashir reported that the Messenger of Allah (ﷺ) used to recite on two 'Ids and in Friday prayer:" Glorify The name of Thy Lord, the Most High" (Surah lxxxvii.), and:" Has there come to thee the news of the overwhelming event" (lxxxviii.). And when the 'Id and Jumu'a combined on a day he recited these two (surah) in both the prayers
মারওয়ান আবূ হুরায়রাহ (রাযিঃ)-কে প্রশাসক নিয়োগ করলেন ..... পূর্বোক্ত হাদীসের অনুরূপ। তবে অধস্তন বর্ণনাকারী হাতিম (রহঃ) এর বর্ণনায় আছে, তিনি প্রথম রাকাআতে সূরাহ আল জুমুআহ এবং দ্বিতীয় রাকাআতে "ইযা- জা-আকাল মুনাফিকূন" (সূরাহ আল মুনাফিকুন) পাঠ করেন। 'আবদুল আযীয (রহঃ) এর রিওয়ায়াতে সুলায়মান ইবনু বিলাল (রহঃ)-এর রিওয়ায়াতের অনুরূপ। (ইসলামী ফাউন্ডেশন ১৮৯৭, ইসলামীক সেন্টার)
This hadith is narrated by Abdullah b. Abu Rafi' with the same chain of transmitters but with this modification:" That he recited Surah Jumu'a (lxii.) in the first rak'ah and" The hypocrites came" in the second rak'ah
তিনি বলেন, আবূ হুরায়রাহ (রাযিঃ) কে মারওয়ান মদীনাহর প্রশাসক নিয়োগ করে মাক্কায় চলে যান। আবূ হুরায়রাহ (রাযিঃ) আমাদেরকে নিয়ে জুমু'আর সালাত আদায় করতেন। তিনি সূরাহ জুমুআর পর দ্বিতীয় রাকাতে إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ সুরাহ পড়েন। (সালাত শেষে) আবূ হুরায়রা (রাযীঃ) বলেন নিশ্চয় আমি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জুমুআর দিন এ সূরাহ দু'টি পাঠ করতে শুনেছি। (ইসলামী ফাউন্ডেশন ১৮৯৬, ইসলামীক সেন্টার)
Ibn Abu Rafi' said:Marwan appointed Abu Huraira as his deputy in Medina and he himself left for Mecca. Abu Huraira led us in the Jumu'a prayer and recited after Surah Jumu'a in the second rak'ah:" When the hypocrites came to thee" (Surah 63). I then met Abu Huraira as he came back and said to him: You have recited two surahs which 'Ali b. Abu Talib used to recite in Kufah. Upon this Abu Huraira said: I heard the Messenger of Allah (ﷺ) reciting these two in the Friday (prayer)