সূরা আত-তাগাবুন (অর্থ: “হার-জিত”) কুরআনের ৬৪ নম্বর সূরা। এটি মদিনায় অবতীর্ণ, আয়াত সংখ্যা ১৮।
প্রেক্ষাপট
মদিনায় অবতীর্ণ; আত-তাগাবুন — যেদিন লাভবান ও ক্ষতিগ্রস্তরা স্পষ্ট হয়ে যাবে (৯), তা থেকে নামকরণ।
মূল বিষয়বস্তু
- আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদ আসে না (১১)
- কিছু স্ত্রী ও সন্তান শত্রু হতে পারে — তবু ক্ষমা ও উদারতা দেখাও (১৪)
- তোমাদের সম্পদ ও সন্তান কেবল পরীক্ষা (১৫)
- যথাসাধ্য আল্লাহকে ভয় করো (১৬)
শুরুর আয়াতসমূহ
يُسَبِّحُ لِلَّهِ مَا فِى ٱلسَّمَٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۖ لَهُ ٱلْمُلْكُ وَلَهُ ٱلْحَمْدُ ۖ وَهُوَ عَلَىٰ كُلِّ شَىْءٍۢ قَدِيرٌ ١
যা কিছু আসমানে আছে আর যা কিছু যমীনে আছে সবই আল্লাহর প্রশংসা ও মহিমা ঘোষণা করছে। রাজত্ব তাঁরই, প্রশংসা তাঁরই, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।
هُوَ ٱلَّذِى خَلَقَكُمْ فَمِنكُمْ كَافِرٌۭ وَمِنكُم مُّؤْمِنٌۭ ۚ وَٱللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ ٢
তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কেউ কাফির, কেউ মু’মিন; তোমরা যা কর আল্লাহ তা দেখেন।
خَلَقَ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ وَصَوَّرَكُمْ فَأَحْسَنَ صُوَرَكُمْ ۖ وَإِلَيْهِ ٱلْمَصِيرُ ٣
তিনি (বিশেষ উদ্দেশ্যে) সত্যিকারভাবে আসমান ও যমীন সৃষ্টি করেছেন, তিনি তোমাদেরকে আকৃতি দিয়েছেন, অতঃপর তোমাদের আকৃতি সুন্দর করেছেন আর (সব্বাইকে) ফিরে যেতে হবে তাঁরই দিকে।
Read in English
Surah At-Taghabun (“Mutual Disillusion”) is the 64th surah of the Quran: a Madinan surah of 18 ayahs.
Background
A Madinan surah named after at-taghabun — the Day when the losers and winners will be made plain (9).
Main themes
- No misfortune strikes except by Allah’s permission (11)
- Some spouses and children may be enemies — yet pardon and forgive (14)
- Your wealth and children are only a test (15)
- Fear Allah as much as you are able (16)