সূরা আল-ফুরকান (অর্থ: “সত্য-মিথ্যার পার্থক্যকারী”) কুরআনের ২৫ নম্বর সূরা। এটি মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা ৭৭।
প্রেক্ষাপট
মক্কায় অবতীর্ণ; রাসূলুল্লাহ ﷺ ও কুরআন নিয়ে কুরাইশদের আপত্তির জবাব।
মূল বিষয়বস্তু
- আপত্তি: ফেরেশতা কেন আসেনি, কুরআন কেন ধাপে ধাপে
- খারাপ বন্ধু গ্রহণকারীর আফসোস (২৭–২৯)
- রহমানের বান্দারা বিনয়ের সাথে চলে, মূর্খদের সালাম দিয়ে এড়িয়ে যায় (৬৩–৭৭)
- যে তাওবা গুনাহকে নেকিতে বদলে দেয় (৭০)
শুরুর আয়াতসমূহ
تَبَارَكَ ٱلَّذِى نَزَّلَ ٱلْفُرْقَانَ عَلَىٰ عَبْدِهِۦ لِيَكُونَ لِلْعَٰلَمِينَ نَذِيرًا ١
মহা কল্যাণময় তিনি যিনি তাঁর বান্দাহর উপর সত্য-মিথ্যার পার্থক্যকারী (কিতাব) নাযিল করেছেন যাতে সে বিশ্বজগতের জন্য সতর্ককারী হতে পারে।
ٱلَّذِى لَهُۥ مُلْكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ وَلَمْ يَتَّخِذْ وَلَدًۭا وَلَمْ يَكُن لَّهُۥ شَرِيكٌۭ فِى ٱلْمُلْكِ وَخَلَقَ كُلَّ شَىْءٍۢ فَقَدَّرَهُۥ تَقْدِيرًۭا ٢
যিনি যমীন ও আসমানের রাজত্বের মালিক, তিনি কোন সন্তান গ্রহণ করেননি, রাজত্বে তাঁর কোন অংশীদার নেই, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আর সেগুলোকে যথাযথ করেছেন পরিমিত অনুপাতে।
وَٱتَّخَذُوا۟ مِن دُونِهِۦٓ ءَالِهَةًۭ لَّا يَخْلُقُونَ شَيْـًۭٔا وَهُمْ يُخْلَقُونَ وَلَا يَمْلِكُونَ لِأَنفُسِهِمْ ضَرًّۭا وَلَا نَفْعًۭا وَلَا يَمْلِكُونَ مَوْتًۭا وَلَا حَيَوٰةًۭ وَلَا نُشُورًۭا ٣
আর তারা তাঁকে বাদ দিয়ে ইলাহরূপে গ্রহণ করেছে অন্য কিছুকে যারা কিছুই সৃষ্টি করে না, বরং তারা নিজেরাই সৃষ্টি হয়েছে। তারা ক্ষমতা রাখে না নিজেদের ক্ষতি বা উপকার করার আর ক্ষমতা রাখে না মৃত্যু, জীবন ও পুনরুত্থানের উপর।
Read in English
Surah Al-Furqan (“The Criterion”) is the 25th surah of the Quran: a Makkan surah of 77 ayahs.
Background
A Makkan surah answering the objections of the Quraysh to the Prophet ﷺ and the Quran.
Main themes
- Objections: why an angel was not sent, why the Quran came in parts
- The regret of the one who took a bad friend (27–29)
- The servants of the Most Merciful walk humbly and answer the ignorant with peace (63–77)
- Repentance that turns bad deeds into good (70)