মূল লেখায় যান
১০ নভেম্বর ২০২৬ ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কার ওপর ফরজ, কার জন্য ছাড়

রোজা ফরজ হয় প্রত্যেক প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের মুসলিমের ওপর।

যাঁদের জন্য ছাড় আছে

অবস্থাকরণীয়
অসুস্থ, সেরে উঠবেনপরে কাজা করবেন
মুসাফিররাখতে পারেন, না রাখলে পরে কাজা
গর্ভবতী বা দুধদানকারীপরে কাজা (কষ্টের আশঙ্কা থাকলে)
হায়েয বা নিফাসরোজা রাখবেন না, পরে কাজা
এত বৃদ্ধ বা স্থায়ী রোগী যে আর কখনো পারবেন নাকাজা নয়, প্রতিদিনের বদলে একজন মিসকিনকে খাওয়ানো (ফিদইয়া)

সাহরি ও ইফতার

সাহরি সুন্নত, এতে বরকত আছে — শেষ সময়ে খাওয়া উত্তম। ইফতার সূর্যাস্তের সাথে সাথেই, দেরি না করা সুন্নত। খেজুর বা পানি দিয়ে ইফতার করা সুন্নত।

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُযাহাবায যামাউ ওয়াবতাল্লাতিল উরূক্ব ওয়া ছাবাতাল আজরু ইনশাআল্লাহপিপাসা দূর হলো, শিরাগুলো সিক্ত হলো এবং ইনশাআল্লাহ সওয়াব নির্ধারিত হলো। (ইফতারের দোয়া)