মূল লেখায় যান
৭ নভেম্বর ২০২৬ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুনানে নাসায়ী ৫২১২

দেখান
হাদিস ৫২১২ সহিহ
أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ حَدَّثَنَا بِشْرٌ، قَالَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ عَلِيٍّ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ قُلِ اللَّهُمَّ اهْدِنِي وَسَدِّدْنِي ‏"‏ ‏.‏ وَنَهَانِي أَنْ أَضَعَ الْخَاتَمَ فِي هَذِهِ وَهَذِهِ وَأَشَارَ بِشْرٌ بِالسَّبَّابَةِ وَالْوُسْطَى ‏.‏ قَالَ وَقَالَ عَاصِمٌ أَحَدُهُمَا ‏.‏

ইসমাঈল ইবন মাসউদ (রহঃ) ... আলী (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেনঃ বল, হে আল্লাহ! আমাকে হিদায়ত দান কর এবং আমাকে সঠিকভাবে কার্য নির্বাহের তওফীক দাও। আর তিনি আমাকে এই-এই আঙ্গুলে আংটি পরতে নিষেধ করেছেন। তিনি ইঙ্গিত করলেন, তর্জনী ও মধ্যমা আঙ্গুলের প্রতি।
It was narrated that 'Ali said:"The Messenger of Allah [SAW] said to me: 'Say: O Allah, guide me and make me steadfast,' and he forbade me to put a ring on this one and this one" - and Bishr (one of the narrators) pointed to his forefinger and middle finger. And 'Asim said: "One of the two of them
সুনানে নাসায়ী ৫২১২ Al-Albani: Sahih · Abu Ghuddah: Sahih · Zubair Ali Zai: Hasan

এই অধ্যায়ের আরও হাদিস

পুরো অধ্যায়
হাদিস ৫২১১ সহিহ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالاَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ عَلِيٍّ، قَالَ نَهَانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْخَاتَمِ فِي هَذِهِ وَهَذِهِ ‏.‏ يَعْنِي السَّبَّابَةَ وَالْوُسْطَى ‏.‏ وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى ‏.‏

মুহাম্মদ ইবন মুসান্না ও মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... আলী (রাঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই-এই আঙ্গুলে আংটি পরতে নিষেধ করেছেন। অর্থাৎ তর্জনী ও মধ্যমা আঙ্গুলে।
It was narrated that 'Ali said:"The Messenger of Allah [SAW] forbade me to wear a ring on this one and this one," meaning the forefinger and middle finger. And this is the wording of Ibn Al-Muthanna
হাদিস ৫২১৩ যঈফ (দুর্বল)
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ سَعِيدِ بْنِ عَامِرٍ، عَنْ هَمَّامٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَنَسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا دَخَلَ الْخَلاَءَ نَزَعَ خَاتَمَهُ ‏.‏

মুহাম্মদ ইবন ইসমাঈল ইবন ইবরাহীম (রহঃ) ... আনাস (রাঃ) হতে বর্ণিত:

রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামযখন পায়খানায় প্রবেশ করতেন, তখন তাঁর আংটি খুলে রাখতেন।
It was narrated from Anas that:When entering the Khala', the Messenger of Allah [SAW] would take off his ring
হাদিস ৫২১০ সহিহ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ قَالَ عَلِيٌّ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ يَا عَلِيُّ سَلِ اللَّهَ الْهُدَى وَالسَّدَادَ ‏"‏ ‏.‏ وَنَهَانِي أَنْ أَجْعَلَ الْخَاتَمَ فِي هَذِهِ وَهَذِهِ ‏.‏ وَأَشَارَ يَعْنِي بِالسَّبَّابَةِ وَالْوُسْطَى ‏.‏

মুহাম্মাদ ইবন মানসূর (রহঃ) ... আবূ বুরদা (রহঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, আলী (রাঃ) বলেছেনঃ আমাকে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ্ তা'আলার নিকট হিদায়াত এবং সঠিকভাবে কার্য নির্বাহের তওফীক কামনা কর। আর তিনি আমাকে নিষেধ করেছেন এই-এই আঙ্গুলে আংটি পরতে। এরপর তিনি ইঙ্গিত করলেন, তর্জনী ও মধ্যমা আঙ্গুলের দিকে।
It was narrated that Abu Burdah said:'Ali said: "The Messenger of Allah [SAW] said to me: 'O 'Ali, ask Allah for guidance and steadfastness,' and he forbade me from placing a ring on this one and this one' - and he pointed to his forefinger and middle finger