মূল লেখায় যান
৫ নভেম্বর ২০২৬ ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুনানে নাসায়ী ৫১৮৮

দেখান
হাদিস ৫১৮৮ সহিহ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ، قَالَ أَنْبَأَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ بَكْرِ بْنِ سَوَادَةَ، أَنَّ أَبَا النَّجِيبِ، حَدَّثَهُ أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ حَدَّثَهُ أَنَّ رَجُلاً قَدِمَ مِنْ نَجْرَانَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَعَلَيْهِ خَاتَمٌ مِنْ ذَهَبٍ فَأَعْرَضَ عَنْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَالَ ‏ "‏ إِنَّكَ جِئْتَنِي وَفِي يَدِكَ جَمْرَةٌ مِنْ نَارٍ ‏"‏ ‏.‏
আহমদ ইবন আমর ইবন সারহ (রহঃ) ... আবু সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত যে, নাজরানের এক ব্যক্তি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি-এর নিকট আসলো, তার হাতে ছিল সোনার আংটি। তখন রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং বললেনঃ তুমি আমার নিকট এসেছ, অথচ তোমার হাতে রয়েছে আগুনের অঙ্গার।
Abu Sa'eed Al-Khudri narrated that:A man came from Najran to the Messenger of Allah [SAW]. He was wearing a gold ring, and the Messenger of Allah [SAW] turned away from him, and said: "You have come to me with a coal of fire on your hand
সুনানে নাসায়ী ৫১৮৮ Al-Albani: Sahih · Abu Ghuddah: Sahih · Zubair Ali Zai: Isnaad Hasan

এই অধ্যায়ের আরও হাদিস

পুরো অধ্যায়
হাদিস ৫১৮৭ সহিহ
أَخْبَرَنَا يُوسُفُ بْنُ حَمَّادٍ الْمَعْنِيُّ الْبَصْرِيُّ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَبِي التَّيَّاحِ، قَالَ حَدَّثَنَا حَفْصٌ اللَّيْثِيُّ، قَالَ أَشْهَدُ عَلَى عِمْرَانَ أَنَّهُ حَدَّثَنَا قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ لُبْسِ الْحَرِيرِ وَعَنِ التَّخَتُّمِ بِالذَّهَبِ وَعَنِ الشُّرْبِ فِي الْحَنَاتِمِ ‏.‏
ইউসুফ ইবন হাম্মাদ মা'আনী (রহঃ) ... ইমরান (রাঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমী কাপড় পরতে, সোনার আংটি ও হান্তাম পাত্র ব্যবহার করতে নিষেধ করেছেন।
Hafs Al-Laithi said:"I bear witness that 'Imran narrated to us, he said: 'The Messenger of Allah [SAW] forbade wearing silk, and gold rings, and drinking from Al-Hanatim
হাদিস ৫১৮৯ যঈফ (দুর্বল)
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، قَالَ حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمٍ، عَنْ رَجُلٍ، حَدَّثَهُ عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، أَنَّ رَجُلاً، كَانَ جَالِسًا عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَعَلَيْهِ خَاتَمٌ مِنْ ذَهَبٍ وَفِي يَدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِخْصَرَةٌ أَوْ جَرِيدَةٌ فَضَرَبَ بِهَا النَّبِيُّ صلى الله عليه وسلم إِصْبَعَهُ فَقَالَ الرَّجُلُ مَا لِي يَا رَسُولَ اللَّهِ قَالَ ‏"‏ أَلاَ تَطْرَحُ هَذَا الَّذِي فِي إِصْبَعِكَ ‏"‏ ‏.‏ فَأَخَذَهُ الرَّجُلُ فَرَمَى بِهِ فَرَآهُ النَّبِيُّ صلى الله عليه وسلم بَعْدَ ذَلِكَ فَقَالَ ‏"‏ مَا فَعَلَ الْخَاتَمُ ‏"‏ ‏.‏ قَالَ رَمَيْتُ بِهِ ‏.‏ قَالَ ‏"‏ مَا بِهَذَا أَمَرْتُكَ إِنَّمَا أَمَرْتُكَ أَنْ تَبِيعَهُ فَتَسْتَعِينَ بِثَمَنِهِ ‏"‏ ‏.‏ وَهَذَا حَدِيثٌ مُنْكَرٌ ‏.‏

আহমাদ ইবন সুলায়মান (রহঃ) ... বারা ইবন আযিব (রাঃ) হতে বর্ণিত:

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এক ব্যক্তি সোনার আংটি হাতে পরে বসা ছিল। আর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে ছিল একটি ছড়ি। তিনি ঐ ছড়ি দিয়ে তার আঙ্গুলে আঘাত করলেন। তখন ঐ ব্যক্তি বললোঃ ইয়া রাসূলাল্লাহ্! আমি কি অপরাধ করেছি? তিনি বললেনঃ শোন, তোমার আঙ্গুল হতে এটা খুলে ফেল। ঐ ব্যক্তি তা খুলে ফেলে দিল। পরে তিনি তাকে দেখে জিজ্ঞাসা করলেনঃ তোমার আংটি কোথায়? লোকটি বললোঃ আমি তা ফেলে দিয়েছি। তিনি বললেনঃ আমি তোমাকে তা ফেলে দিতে বলিনি। আমি বলেছিলাম, তুমি তা বিক্রি করে নিজের কাজে লাগাও।
It was narrated from Al-Bara' bin 'Azib that :A man was sitting with the Prophet [SAW] and he was wearing a gold ring. The Messenger of Allah [SAW] had a stick in his hand and the Prophet [SAW] struck his finger. The man said: "What's wrong with me, O Messenger of Allah?" He said: "Why don't you get rid of this thing that is on your finger?" The man took it and threw it away. The Prophet [SAW] saw him after that and said: "What happened to the ring?" He said: "I threw it away." He said: "I did not tell you to do that, rather I told you to sell it and benefit from its price." This Hadith is Munkar
হাদিস ৫১৮৬ সহিহ
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنِ الْحَجَّاجِ، - هُوَ ابْنُ الْحَجَّاجِ - عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُبَيْدٍ، عَنْ بَشِيرِ بْنِ نَهِيكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ نَهَانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ تَخَتُّمِ الذَّهَبِ ‏.‏
আহমাদ ইবন হাফস (রহঃ) ... হাজ্জাজ ইবন হাজ্জাজ কাতাদা হতে, তিনি আবদুল মালিক ইবন উবায়দ হতে, তিনি বাশীর ইবন নাহীক হতে এবং তিনি আবূ হুরায়রা (রাঃ) থেকে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সোনার আংটি পরতে নিষেধ করেছেন।
It was narrated that Abu Hurairah said:"The Messenger of Allah [SAW] forbade me to wear gold rings