মূল লেখায় যান
৬ নভেম্বর ২০২৬ ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুনানে নাসায়ী ২৯৩৭

দেখান
হাদিস ২৯৩৭ সহিহ
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا عِيسَى بْنُ يُونُسَ، وَجَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَابِسِ بْنِ رَبِيعَةَ، قَالَ رَأَيْتُ عُمَرَ جَاءَ إِلَى الْحَجَرِ فَقَالَ إِنِّي لأَعْلَمُ أَنَّكَ حَجَرٌ وَلَوْلاَ أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُبِّلُكَ مَا قَبَّلْتُكَ ‏.‏ ثُمَّ دَنَا مِنْهُ فَقَبَّلَهُ ‏.‏

ইসহাক ইন ইবরাহীম (রহঃ) ... আবিস ইবন রবীআ (রহঃ) হতে বর্ণিত:

তিনি বলেনঃ আমি উমর (রাঃ)-কে দেখেছি, তিনি হাজরে আসওয়াদের কাছে এসে বললেন, আমি নিশ্চিতরূপে জানি তুমি একখণ্ড পাথর, যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তোমাকে চুম্বন করতে না দেখতাম, তাহলে আমি তোমাকে চুম্বন করতাম না। তারপর তিনি এর নিকটবর্তী হয়ে তাকে চুম্বন করলেন।
It was narrated Abbas bin Rabiah said:"I saw Umar coming to the Stone and saying: 'I know that you are just a stone; had I not seen the Messenger of Allah kiss you I would not have kissed you.' Then he came close to it and kissed it." (Sahih) Chpater 148. How to Kiss It
সুনানে নাসায়ী ২৯৩৭ Al-Albani: Sahih · Abu Ghuddah: Sahih · Zubair Ali Zai: Sahih - Agreed Upon

এই অধ্যায়ের আরও হাদিস

পুরো অধ্যায়
হাদিস ২৯৩৬ সহিহ
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، قَالَ حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الأَعْلَى، عَنْ سُوَيْدِ بْنِ غَفَلَةَ، أَنَّ عُمَرَ، قَبَّلَ الْحَجَرَ وَالْتَزَمَهُ وَقَالَ رَأَيْتُ أَبَا الْقَاسِمِ صلى الله عليه وسلم بِكَ حَفِيًّا ‏.‏

মাহমুদ ইবন গায়লান (রহঃ) ... সুওয়ায়দ ইবন গাফলাহ (রহঃ) হতে বর্ণিত:

তিনি বলেন, উমর (রাঃ) হাজরে আসওয়াদকে চুম্বন করলেন এবং তাকে জড়িয়ে ধরে বললেনঃ আমি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তোমার প্রতি সম্মান প্রদর্শন করতে দেখেছি (চুমা দিয়ে এবং স্পর্শ করে)।
It was narrated from Suwaid bin Ghafalah that Umar kissed the Black Stone and touched it, and said:"I saw Abdu Al-Qasim paying attention to you
হাদিস ২৯৩৮ যঈফ (দুর্বল)
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ حَدَّثَنَا الْوَلِيدُ، عَنْ حَنْظَلَةَ، قَالَ رَأَيْتُ طَاوُسًا يَمُرُّ بِالرُّكْنِ فَإِنْ وَجَدَ عَلَيْهِ زِحَامًا مَرَّ وَلَمْ يُزَاحِمْ وَإِنْ رَآهُ خَالِيًا قَبَّلَهُ ثَلاَثًا ثُمَّ قَالَ رَأَيْتُ ابْنَ عَبَّاسٍ فَعَلَ مِثْلَ ذَلِكَ وَقَالَ ابْنُ عَبَّاسٍ رَأَيْتُ عُمَرَ بْنَ الْخَطَّابِ فَعَلَ مِثْلَ ذَلِكَ ثُمَّ قَالَ إِنَّكَ حَجَرٌ لاَ تَنْفَعُ وَلاَ تَضُرُّ وَلَوْلاَ أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَبَّلَكَ مَا قَبَّلْتُكَ ثُمَّ قَالَ عُمَرُ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَعَلَ مِثْلَ ذَلِكَ ‏.‏
আমর ইবন উসমান (রহঃ) ... হানযালা (রহঃ) বলেনঃ আমি তাউসকে দেখেছি, তিনি রোকনের কাছ দিয়ে যেতেন, যদি উক্ত স্থানে লােকের ভিড় লক্ষ্য করতেন, তবে চলে যেতেন, ভিড় করতেন না। আর যদি ভিড় শূণ্য পেতেন, তখন তাকে চুম্বন করতেন- তিনবার। তারপর বলতেনঃ আমি ইবন আব্বাস (রাঃ)-কে এরূপ করতে দেখেছি। আর ইবন আব্বাস (রাঃ) বলতেনঃ আমি উমর ইবন খাত্তাব (রাঃ)-কে এরূপ করতে দেখেছি। তিনি (উমর (রাঃ) বলতেনঃ তুমি একখণ্ড পাথর মাত্র, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তােমাকে চুম্বন করতে যদি না দেখতাম, তাহলে আমি তােমাকে চুম্বন করতাম না। তারপর উমর (রাঃ) বলেনঃ আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এরূপ করতে দেখেছি।
It was narrated that Hanzalah said:"I saw tawus pass by the Corner. If he saw it crowded, he would pass by and he would not push his way in. And if he way it was free, he would kiss it three times, then he said: 'I saw Ibn Abbas doing that. Ibn Abbas said: 'I saw Umar bin Al-Khattab doing that, then he said: You are just a stone that can neither cause harm or bring benefit; were it not that I saw the Messenger ofAllah kissing you I would not have kissed you.' Then Umar said:b 'I saw the Messenger of Allah doing that
হাদিস ২৯৩৫ যঈফ (দুর্বল)
أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قَالَ حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ، عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ الْحَجَرُ الأَسْوَدُ مِنَ الْجَنَّةِ ‏"‏ ‏.‏
ইবরাহীম ইবন ইয়াকুব (রহঃ) ... ইবন আব্বাস (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামন বলেছেনঃ হাজরে আসওয়াদ জান্নাতী পাথর।
It was narrated from Ibn Abbas that the Prophet said:"The Black Stone is from Paradise