তিনি বলেন, উমর (রাঃ) হাজরে আসওয়াদকে চুম্বন করলেন এবং তাকে জড়িয়ে ধরে বললেনঃ আমি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে তোমার প্রতি সম্মান প্রদর্শন করতে দেখেছি (চুমা দিয়ে এবং স্পর্শ করে)।
It was narrated from Suwaid bin Ghafalah that Umar kissed the Black Stone and touched it, and said:"I saw Abdu Al-Qasim paying attention to you
আলী ইবন মায়মুন (রহঃ) ... নাফি' (রহঃ) বলেন, আবদুল্লাহ্ ইবন উমর (রাঃ) বের হলেন, যখন যুলহুলায়ফায় আগমন করলেন, তখন উমরাহর তালবিয়া পড়লেন, তিনি কিছুক্ষণ চললেন। এরপর তিনি আশংকা করলেন, কেউ হয়তো তাকে কা'বায় পৌঁছতে বাঁধা দিতে পারে। তখন তিনি বললেনঃ যদি আমি বাধাপ্রাপ্ত হই, তাহলে আমি তাই করবো, যা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তিনি বললেনঃ আল্লাহর শপথ! (পথে বাধাপ্রাপ্ত হলে যা করণীয় সে ব্যাপারে) উমরাহ্ এবং হজ্জের একই নিয়ম, আমি তোমাদেরকে সাক্ষী রাখছি যে, আমি উমরাহর সাথে হজ্জেরও নিয়্যত করেছি। এরপর তিনি সামনে অগ্রসর হলেন এবং কুদায়দ নামক স্থানে পৌঁছলেন এবং সেখান থেকে কুরবানীর জন্তু খরিদ করলেন। তারপর মক্কায় আগমন করলেন এবং সাতবার বায়তুল্লাহর তাওয়াফ করেন এবং সাফা ও মারওয়ার সাঈ করলেন এবং বললেনঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এরূপ করতে দেখেছি।
It was narrated that Nafi said:"Abdullah bin Umar went out and he came to Dhul-Hulaifah he entered Ihram for Umrah. Then he traveled a short distance. Then he was afraid that he might be prevented from reaching the House. He said: 'If I am prevented I will do what the Messenger of Allah did.' He said: 'By Allah, Hajj is jut like Umrah; I ask you to bear witness that I have resolved to do Hajj with my Umrah.' He traveled on until he reached Qudaid, where he bought a Hadi. Then he came to Makkah, and circumambulated the House seven times, and performed Sai between As-Safa and Al-Marwah and said: 'This is what I saw the Messenger of Allah doing