মূল লেখায় যান
৭ নভেম্বর ২০২৬ ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুনানে নাসায়ী ২৮১০

দেখান
হাদিস ২৮১০ সহিহ
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَمُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ عَبْدَ الْوَارِثِ بْنَ أَبِي حَنِيفَةَ، قَالَ سَمِعْتُ إِبْرَاهِيمَ التَّيْمِيَّ، يُحَدِّثُ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ فِي مُتْعَةِ الْحَجِّ لَيْسَتْ لَكُمْ وَلَسْتُمْ مِنْهَا فِي شَىْءٍ إِنَّمَا كَانَتْ رُخْصَةً لَنَا أَصْحَابَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم ‏.‏

মুহাম্মদ ইবন মুছান্না ও মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... আবু যর (রাঃ) হতে বর্ণিত:

তিনি হজ্জে তামাত্তু সম্বন্ধে বলেনঃ ইহা তোমাদের জন্য নয়। ইহা পরিত্যাগ করার অনুমতি শুধু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের জন্য।
It was narrated that Abu Dharr said concerning Tamattu' in Hajj:it is not for you, and you have nothing to do with it; it was only for us, the Companions of Muhammad
সুনানে নাসায়ী ২৮১০ Al-Albani: Sahih Muquf · Abu Ghuddah: Sahih Muquf · Zubair Ali Zai: Hasan

এই অধ্যায়ের আরও হাদিস

পুরো অধ্যায়
হাদিস ২৮০৯ সহিহ
أَخْبَرَنَا عَمْرُو بْنُ يَزِيدَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، وَعَيَّاشٍ الْعَامِرِيِّ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ، فِي مُتْعَةِ الْحَجِّ قَالَ كَانَتْ لَنَا رُخْصَةً ‏.‏

আমর ইবন ইয়াযীদ (রহঃ) ... আবু যর (রাঃ) হতে বর্ণিত:

তিনি হজ্জে তামাত্তু সম্বন্ধে বলেনঃ এর অনুমতি শুধু আমাদের জন্যই দান করা হয়েছে। (অর্থাৎ হজ্জ পরিত্যাগ করে উমরাহ করার অনুমতি শুধু আমাদের জন্য ছিল।)
It was narrated that Abu Dharr said concerning Tamattu" in Hajj:it was only for us
হাদিস ২৮১১ সহিহ
أَخْبَرَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، قَالَ أَنْبَأَنَا غُنْدَرٌ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ كَانَتِ الْمُتْعَةُ رُخْصَةً لَنَا ‏.‏
বিশর ইবন খালিদ (রহঃ) ... আবু যর (রাঃ) থেকে বৰ্ণিত। তিনি বলেনঃ হজ্জে তামাত্তু আমাদের জন্য ঐচ্ছিক ছিল।
It was narrated that Abu Dharr said:Tamattu was just for us
হাদিস ২৮০৮ যঈফ (দুর্বল)
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ أَنْبَأَنَا عَبْدُ الْعَزِيزِ، - وَهُوَ الدَّرَاوَرْدِيُّ - عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنِ الْحَارِثِ بْنِ بِلاَلٍ، عَنْ أَبِيهِ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَفَسْخُ الْحَجِّ لَنَا خَاصَّةً أَمْ لِلنَّاسِ عَامَّةً قَالَ ‏ "‏ بَلْ لَنَا خَاصَّةً ‏"‏ ‏.‏
ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... হারিস ইবন বিলাল তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! হজ্জ পরিত্যাগ করার বিধান কি শুধু আমাদের জন্য, না সকল লোকের জন্য? তিনি ইরশাদ করলেনঃ বরং শুধু আমাদের জন্য।
It was narrated from Al-Harith bin Bilal that his father said:"I said: 'O Messenger of Allah, is this annulment of Hajj just for us or is it for all the people?' He said: 'No, it is just for us." (Daif)