ইসহাক ইবন ইবরাহীম (রহঃ) ... হারিস ইবন বিলাল তার পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! হজ্জ পরিত্যাগ করার বিধান কি শুধু আমাদের জন্য, না সকল লোকের জন্য? তিনি ইরশাদ করলেনঃ বরং শুধু আমাদের জন্য।
It was narrated from Al-Harith bin Bilal that his father said:"I said: 'O Messenger of Allah, is this annulment of Hajj just for us or is it for all the people?' He said: 'No, it is just for us." (Daif)
মুহাম্মদ ইবন মুছান্না ও মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ... আবু যর (রাঃ) হতে বর্ণিত:
তিনি হজ্জে তামাত্তু সম্বন্ধে বলেনঃ ইহা তোমাদের জন্য নয়। ইহা পরিত্যাগ করার অনুমতি শুধু আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের জন্য।
It was narrated that Abu Dharr said concerning Tamattu' in Hajj:it is not for you, and you have nothing to do with it; it was only for us, the Companions of Muhammad
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ عَبْدَةَ، عَنِ ابْنِ أَبِي عَرُوبَةَ، عَنْ مَالِكِ بْنِ دِينَارٍ، عَنْ عَطَاءٍ، قَالَ قَالَ سُرَاقَةُ تَمَتَّعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَتَمَتَّعْنَا مَعَهُ فَقُلْنَا أَلَنَا خَاصَّةً أَمْ لأَبَدٍ قَالَ " بَلْ لأَبَدٍ " .
হান্নাদ ইবন সারী (রহঃ) ... আতা (রহঃ) হতে বর্ণিত:
তিনি বলেন যে, সুরাকা (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জে তামাত্তু করলেন, তাঁর সঙ্গে আমরাও তামাত্তু করলাম, পরে আমরা বললামঃ ইহা কি বিশেষভাবে আমাদের জন্য, না চিরদিনের জন্য? তিনি বললেনঃ চিরদিনের জন্য।
Surqah said:'The Messenger of Allah joined Hajj and Umrah and we did so with him. We said: "Is it just for us, or for all time?" He said: "No, it is for all time