ইসহাক ইবনু মানসূর (রহঃ) ... জাবির ইবনু আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমি বর্গা দিতে, কয়েক বছরের জন্যে বিক্রি করতে এবং ফল পরিপক্ক হওয়ার আগে বিক্রি করতে নিষেধ করেছেন। (ইসলামিক ফাউন্ডেশন ৩৭৭১, ইসলামিক সেন্টার)
Jabir b. Abdullah (Allah be pleased with them) reported that Allah's Messenger (ﷺ) forbade leasing of land, and selling ahead for years and selling of fruits before they become ripe
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যার কাছে জমি আছে সেটি তার চাষাবাদ করা উচিত। যদি সে নিজে তা না করে তবে যেন তার কোন ভাইকে চাষাবাদ করতে প্রদান করে। (ইসলামিক ফাউন্ডেশন ৩৭৭৩, ইসলামিক সেন্টার)
Jabir b. Abdullah (Allah be pleased with them) reported Allah's Messenger (ﷺ) as saying:He who has land should cultivate it himself, but if he does not cultivate it himself, then he should let his brother cultivate it
আবূ বাকর ইবনু আবূ শাইবাহ্ ও আলী ইবনু হুজর (রহঃ) ... জাবির (রাযিঃ) এর সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। তবে তিনি এ কথাটি উল্লেখ করেননি যে, কয়েক বছরের জন্যে বিক্রি করা হলো মু'আওয়ামাহ্। (ইসলামিক ফাউন্ডেশন ৩৭৭০, ইসলামিক সেন্টার)
A hadith like this has been narrated on the authority of Jabir (Allah be pleased with him) from Allah's Apostle (ﷺ). but he made no mention of transactions years (ahead) implying Mu'awama